
স্টাফ রিপোর্টার : চাঁদপুরের মতলব উত্তর ফতেপুর বাজার রোডে (১৯ ফেব্রুয়ারি ২০২৬) ভোর সাড়ে পাঁচটার দিকে নিজের দোকানে বিষপান করেন টেইলার রাজন দাস।
পরে সকাল ছয়টার দিকে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হওয়ায় তাকে চাঁদপুর সদর হাসপাতালে রেফার করা হয়। সদর হাসপাতালে ভর্তি করার পরও শেষ রক্ষা হয়নি।
সকাল ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। রাজন দাসের বয়স ছিল ৫০ বছর। তার বাবার নাম সুরেশ। বাড়ি মতলব উত্তরের ছেংগারচর গ্রামে, পোস্ট এনায়েতনগর। স্থানীয় সূত্রে জানা গেছে, ঋণের টাকা পরিশোধ করতে না পারায় মানসিক চাপে তিনি এই পথ বেছে নেন।
ঘটনাটি এলাকায় শোকের ছায়া ফেলেছে। এই মৃত্যু আবারও মনে করিয়ে দেয় অর্থনৈতিক চাপ কখনও কখনও মানুষের জীবনে চরম সিদ্ধান্ত ডেকে আনে।



