আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে চাঁদপুর জেলা প্রশাসনের নানা কর্মসূচী

চাঁদপুর খবর রির্পোট: মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

১৭ফেব্রুয়ারী সকাল ১০টায় চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা প্রশাসক মো: নাজমুল ইসলাম সরকার।

সভার শুরুতে সভাপতি উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে সভার কাজ শুরু করেন।

সভাপতি শুরুতে ১৯৫২ সালের ভাষা আন্দোলনে শহিদদের অবদান শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি উল্লেখ কর ইউনেস্কো কর্তৃক ১৭ নভেম্বর ১৯৯৯ তারিখে প্যারিস অধিবেশনে অমর একুশে ফেব্রুয়ারিকে “আন্তর্জাতিক মাতৃভাষা দিবস” হিসেবে স্বীকৃতি প্রদান করায় বিশ্বব্যাপী দিবসটির তাৎপর্য বহুগুণ বৃদ্ধি পেয়েছে।

পরে সভায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উদ্যাপন উপলক্ষ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আন্তঃ মন্ত্রণালয় কার্যবিবরণী এবং গত বছরে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনকল্পে এ জেলায় গৃহীত কর্মসূচি সভায় উপস্থাপন করা হয়।

সভাপতি শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভায় উপস্থিত সকলকে মূল্যবান মতামত প্রদানের আহ্বান জানান।

সভায় বিস্তারিত আলোচনার পর শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে নিম্নবর্ণিত কর্মসূচি ও সিদ্ধান্ত গৃহীত হয়:

১৮-২০ ফেব্রুয়ারি, ২০২৬ (সুবিধাজনক সময়ে) জেলা শিশু একাডেমি, চাঁদপুর/জেলা গণগ্রন্থাগার, চাঁদপুরে শিশুদের নিয়ে রচনা, চিত্রাংকন, কবিতা আবৃত্তি ও হাতের সুন্দর লেখা প্রতিযোগিতা।

২০ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২.০১মিনিটে চাঁদপুর কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে ভাষা শহিদদের স্মরণে চাঁদপুর কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হবে।

২১ ফেব্রুয়ারি ২০২৬ (সূর্যোদয় এবং সূর্যাস্তের সময়) জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানসহ সরকারি, আধাসরকারি, স্বায়ত্বশাসিত এবং বেসরকারি ভবনসমূহে সঠিক নিয়মে, সঠিক রং ও মাপের জাতীয় পতাকা অর্ধনমিত রাখতে হবে। সূর্যোদয়ের সময়ে পতাকা উত্তোলন এবং সূর্যাস্তের সময় পতাকা নামাতে হবে। পতাকা অর্ধনমিত করার ক্ষেত্রে সঠিক নিয়ম অনুসরণ করতে হবে।
এদিন শহরের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে পুষ্পস্তবক অর্পণ।

২০-২১ ফেব্রুয়ারি শহরের নতুন বাজার সড়ক, অঙ্গীকার পাদদেশ, চাঁদপুর শহিদ মিনার চত্বর, শপথ চত্বর, ইলিশ চত্বর, চিত্রলেখার মোড়/সড়ক দ্বীপ, বাসস্ট্যান্ডসহ অন্যান্য সড়কে বাংলাসহ অন্যান্য দেশের ভাষার বর্ণমালা সম্বলিত ফেস্টুন দ্বারা সজ্জিতকরণ।

১৮-২১ ফেব্রুয়ারি, ২০২৬ (সুবিধাজনক সময়ে) সকল স্কুল, কলেজ, মাদ্রাসা ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক/শিক্ষিকাগণ নিজ নিজ প্রতিষ্ঠানে জাতীয় কর্মসূচির আদলে দিবসটি উদ্যাপনের ব্যবস্থা গ্রহণ করবেন।
২১ ফেব্রুয়ারি, ২০২৬ (সুবিধাজনক সময়ে) ভাষ্য শহিদদের রুহের মাগফেরাত কামনা করে জেলার সকল মসজিদ, মন্দির, গীর্জা ও অন্যান্য উপাসনালয়ে আয়োজন।

২১ ফেব্রুয়ারি সকাল ১০টায় চাঁদপুর সদর উপজেলা পরিষদ অডিটরিয়াম আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে৷
১৭ ফেব্রুয়ারী চাঁদপুর জেলা প্রশাসক মো: নাজমুল ইসলাম সরকার স্বাক্ষরিত পত্রে এ তথ্য জানা যায়।

সম্পর্কিত খবর