কোভিড-১৯ এ সমূক্ষো যোদ্ধা শহিদ পুলিশ (কনঃ) সাহেব আলীর আজ ৫ম মৃত্যুবার্ষিকী

স্টাফ রিপোর্টার ঃ কোভিড- ১৯ এ সমূক্ষোযোদ্বা শহিদ পুলিশ কনস্টেবল মোঃ সাহেব আলীর আজ ৫ম মৃত্যুবার্ষিকী।

২০২১ সালের ১৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার করোনাভাইরাস (কোভিড- ১৯) আক্রান্ত হয়ে ঢাকা রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মোঃ সাহেব আলী মৃত্যু বরন করেন ( ইন্না-লিল্লাহ ওয়া ইন্নাইলাহি রাজিউন)
মহামারি করোনাভাইরাসে কোভিড- ১৯ এ সমূক্ষোযোদ্বা শহিদ পুলিশ কনস্টেবল মোঃ সাহেব আলী চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার নিউমুরিং পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। ১৯৮৩ সালে পুলিশ বাহিনীতে যোগদান করেন।

তাঁর বাড়ি চাঁদপুর শহরের হাজী মহসিন রোডস্হ পুরাণ আদালত পাড়ার মরহুম বিশিষ্ট হোটেল ব্যবসায়ী মোঃ রঞ্জন আলী পাটওয়ারী ৩য় পুত্র।

তিনি স্ত্রী সহ দুই মেয়ে রেখে গেছেন। মরহুমের বর্তমানে ৩ ভাই ও ৩ বোন।

ছোট ভাই বাংলাদেশ ফটোজার্নালিষ্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার প্রতিষ্ঠাতা ও সাবেক সহ-সভাপতি, সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠক মোঃ আলমগীর হোসেন পাটওয়ারী পরিবারের পক্ষ থেকে মরহুম ভাইয়ের জন্য সকল ধর্মপ্রাণ মুসলমান ভাই-বোনদের নিকট আল্লাহ দরবারে প্রার্থনা করে মা-বাবা সহ সকল কবরবাসীর গুনাহ গুলো মাফ করে জান্নাতুল ফেরদৌসের বাসিন্দা দান করে।

সম্পর্কিত খবর