চাঁদপুর-৩ আসনের নবনির্বাচিত এমপি মানিককে হাতপাখার প্রার্থী শুভেচ্ছা

স্টাফ রিপোর্টার : চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিককে ফুলেল শুভেচ্ছা জানান হাতপাখা প্রতীকের প্রার্থী শেখ মোহাম্মদ জয়নাল আবেদীন।

গতকাল শুক্রবার (১৪ ফেব্রুয়ারি ২০২৬খ্রি.) সকাল সাড়ে নয়টায় হাতপাখা প্রতীকের প্রার্থী শেখ মোহাম্মদ জয়নাল আবেদীনের বাসায় সৌজন্য সাক্ষাতে আসেন। চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।

এসময় দু’জন দুজনকে ফুলেল শুভেচ্ছা ও মিষ্টিমুখ করান। এসময় রাজনীতিতে সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়। পরে শান্তি ও নিরাপত্তার চাঁদপুর নিয়ে সংক্ষিপ্ত মতবিনিময় হয়।

সম্পর্কিত খবর