মৈশাদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান মানিকের কৃতজ্ঞতা প্রকাশ

চাঁদপুর খবর রিপোর্ট : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে বিপুল ভোটে শেখ ফরিদ আহমেদ মানিক জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় ইউনিয়নবাসীসহ চাঁদপুর-হাইমচরবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন চাঁদপুর সদর থানা বিএনপি’র সাবেক সহ-সভাপতি ও মৈশাদী ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মানিক।

বিএনপির জয়ের পর সবার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন তিনি। গতকাল শনিবার (১৪ ফেব্রুয়ারি) এ বিবৃতিতে দৈনিক চাঁদপুর খবরকে জানান, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ আসনে বিএনপির প্রার্থীরা বিপুল ভোটে বিজয়ী হওয়ায় মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন এবং চাঁদপুরের সর্বস্তরের জনগণের প্রতি শুভেচ্ছা, কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

সেই সাথে জেলা রিটার্নিং অফিসার , আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন, পর্যবেক্ষক দল, গণমাধ্যমকর্মী এবং ভোটগ্রহণে সম্পৃক্ত সব কর্মকর্তা-কর্মচারীর প্রতি বিশেষ ধন্যবাদ জানান। প্রতিটি স্তরের সম্মানিত ভোটারবৃন্দ এবং বিএনপি ও অঙ্গসংগঠনের লড়াকু নেতাকর্মীদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা ও গভীর কৃতজ্ঞতা।

সম্পর্কিত খবর