
স্টাফ রিপোর্টার : চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনে জামায়াতের প্রার্থী মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজির ফেসবুক স্ট্যাটাস ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন। ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেন, প্রিয় ফরিদগঞ্জবাসী ; আসসালামু আলাইকুম।
নির্বাচনের ফলাফল আমাদের প্রত্যাশা অনুযায়ী না এলেও, আমি গভীর কৃতজ্ঞতা ও সম্মানের সাথে আপনাদের প্রতি ধন্যবাদ জানাচ্ছি। অল্প সময়ের মাঝে আপনাদের যে ভালোবাসা, সমর্থন পেয়েছি তার জন্য আমি চিরঋণী। আমি আন্তরিক ধন্যবাদ জানাই আমাদের ত্যাগী নেতা কর্মীদের ; যারা দিনরাত নি:স্বার্থ পরিশ্রম করেছেন, কস্ট করেছেন। আপনাদের এই পরিশ্রম বৃথা যাবে না ইনশাআল্লাহ।
আমি কৃতজ্ঞতা প্রকাশ করি প্রবাসী ভাইদের প্রতি যারা আমাকে জনসমর্থন দিয়েছেন, আর্থিকভাবে সাহায্য করেছেন, আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ। আমি বিজয়ী প্রার্থীকে অভিনন্দন জানাই। আমি আশা করি তিনি জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবেন। আমার মতো ক্ষুদ্র মানুষ কোন সহযোগিতা করতে পারলে তা হবে আমার জন্য সৌভাগ্য। প্রিয় ফরিদগঞ্জবাসী আমি আপনাদের পাশে ছিলাম, আছি, থাকব ইনশাআল্লাহ।



