
চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর-৩ আসনে ধানের শীষ প্রতীকে বিজয়ী সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক ফুল নিয়ে তার প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামের দাঁড়িপাল্লার প্রার্থী অ্যাড. শাহজাহান মিয়ার বাড়িতে গিয়েছেন।
গতকাল শুক্রবার (১৩ ফেব্রুয়ারি ২০২৬খ্রি) তিনি অ্যাড. শাহজাহান মিয়ার বাড়িতে গিয়ে কুশল বিনিময় করেন। এসময় জামায়াত ইসলামের দাঁড়িপাল্লার প্রার্থী অ্যাড. শাহজাহান মিয়া বিজয়ী সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক ফুলেল শুভেচ্ছা জানান ও কুশল বিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট সলিমুল্লাহ সেলিম, চাঁদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি হলেন দেওয়ান মো. সফিকুজ্জামান (দেওয়ান শফিক) অন্যন্য নেতৃবৃন্দ।



