
স্টাফ রিপোর্টার : চাঁদপুর-৩ আসনে ধানের শীষ প্রতীকে বিজয়ী সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক অভিনন্দন জানিয়েছেন প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামের দাঁড়িপাল্লার প্রার্থী অ্যাড. শাহজাহান মিয়া।
তিনি ১২ ফেব্রুয়ারি রাতেই তার ভেরিফাই ফেসবুক পেইজে এক স্ট্যাটার্সে জানান, চাঁদপুর-৩ আসনে বিজয়ের পথে শেখ ফরিদ আহমেদ মানিক ভাইকে শুভেচ্ছা, অভিনন্দন। আসুন সকলে মিলে নিরাপদ চাঁদপুর গড়ি।



