আজ চাঁদপুর প্রেসক্লাব-এর আয়োজনে হিফজুল কোরআন প্রতিযোগিতা

চাঁদপুর খবর রির্পোট : চাঁদপুর প্রেসক্লাব-এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আজ ১৪ ফেব্রুয়ারি (শনিবার) সকাল ৯টায় প্রেসক্লাবের তৃতীয় তলায় এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

৩০ পারা পবিত্র কোরআন শরিফ মুখস্থ হাফেজদের অংশগ্রহণে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে। অংশগ্রহণকারীদের জন্ম নিবন্ধনের কপি ও এক কপি পাসপোর্ট সাইজ ছবি সঙ্গে আনতে হবে। এ প্রতিযোগিতায় কোনো রেজিস্ট্রেশন ফি নেই।

প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য রয়েছে ক্রেস্ট, সনদপত্র (সার্টিফিকেট) ও নগদ অর্থ পুরস্কার। চাঁদপুর প্রেসক্লাবের মাহে রমজানের ইফতার মাহফিলের পূর্বে বিজয়ীদের নিজ উপস্থিতিতে পুরস্কার গ্রহণ করতে হবে। এ আয়োজনের পৃষ্ঠপোষকতায় রয়েছে আমান সিমেন্ট।

অংশগ্রহণকারী হাফেজদের যথাসময়ে উপস্থিত থেকে প্রতিযোগিতায় অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী ও সাধারণ সম্পাদক এম এ লতিফ।

সম্পর্কিত খবর