
স্টাফ রিপোর্টার : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলাকালে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ৯ টায় ফরিদগঞ্জের উত্তর কৃষ্ণপুর ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
ফরিদগঞ্জ উপজেলার ২ নং বালিথুবা ইউনিয়নের ১৫ নং উত্তর কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় কেন্দ্র এলাকায় ও ভোটারদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সকালে নারী ভোটারের ব্যাপক উপস্থিত ঘটে। নারীরা একে একে ভোট দিয়ে বাড়িতে চলে যাওয়া শুরু করে। হঠাৎ করে কে বা কারা কেন্দ্র এলাকায় পরপর ৩টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায়।
এ সময় উপস্থিত ভোটারসহ কেন্দ্র এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত ফোর্স আসলে পরিস্থিতি শান্ত হয়।



