চাঁদপুর-২ আসনে বিজয়ের পথে ধানের শীষের প্রার্থী ড. জালাল উদ্দিন

গোলাম সরোয়ার সেলিম/সমির ভট্রার্চাজ :এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ আসনে বিজয়ের পথে বিএনপির মনোনীত পদপ্রার্থী আলহাজ্ব ডক্টর জালাল উদ্দিন । মতলব উত্তর ও দক্ষিন উপজেলা নিয়ে গঠিত চাঁদপুর ২ আসন। এ আসনে হেভিওয়েট প্রার্থী না থাকায় বিএনপির ধানের শীষের মনোনীত পদপ্রার্থী আলহাজ্ব ডঃ জালাল উদ্দিন বিজয়ের পথে এক ধাপ এগিয়ে রয়েছেন । এ আসনে রাজনৈতিক উত্তাপ ক্রমেই বেড়ে চলছে ।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১ হাজার ৬৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৬৫ হাজার ৪৮৯ জন, নারী ভোটার ২ লাখ ৪৪ হাজার ৫৭৮ জন এবং হিজড়া ভোটার ১ জন।

ভোটগ্রহণের জন্য পুরো আসনে ১৫৫ টি ভোটকেন্দ্র ও ৯১৮টি ভোটকক্ষ নির্ধারণ করা হয়েছে । নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে ব্যাপক প্রশাসনিক প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্বাচনে এ আসনে মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করার কথা থাকলেও গণঅধিকার পরিষদের প্রার্থী গোলাফ হোসেন বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।
চাঁদপুর-২ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন— মুফতি মানসুর আহমেদ সাকী (ইসলামী আন্দোলন বাংলাদেশ) — হাতপাখা, মো. এনামুল হক (বাংলাদেশ নাগরিক ঐক্য) — কেটলি, ড. মো. জালাল উদ্দিন (বিএনপি) — ধানের শীষ, বিল্লাল হোসেন মিয়াজী (এলডিপি) — ছাতা, এমরান হোসেন মিয়া (জাতীয় পার্টি) — লাঙ্গল, নাসিমা নাজনীন (লেবার পার্টি) — আনারস, মো. ফয়জুন্নুর (বাংলাদেশ রিপাবলিকান পার্টি) — হাতি এবং নির্বাচন থেকে সরে দাঁড়ানো মো. গোলাফ হোসেন (গণ অধিকার পরিষদ) — ট্রাক।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, মতলব উত্তর ও ছেঙ্গারচর পৌরসভায় ভোটার সংখ্যা ২ লাখ ৯৩ হাজার ৪৪৫ জন। এখানে ৯৮টি কেন্দ্র ও ৫৩৬টি ভোটকক্ষ রয়েছে। অন্যদিকে মতলব দক্ষিণ ও মতলব পৌরসভায় ভোটার ২ লাখ ৭ হাজার ৬২৪ জন, কেন্দ্র ৫৭টি ও ভোটকক্ষ ৩৮২টি। প্রতিটি কেন্দ্রে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন। প্রতিটি কেন্দ্রে পুলিশ, আনসার, নারী সদস্যা ও গ্রাম পুলিশসহ মোট ১৮ জন নিরাপত্তাকর্মী নিয়োজিত থাকবেন।
চাঁদপুর-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন ধানের শীষ প্রতীকে ব্যাপক গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালিয়েছেন । এছাড়াও ওনার সহধর্মিনী ইঞ্জিনিয়ার শাহনাজ শারমিন দুই উপজেলার প্রতিটি এলাকায় নির্বাচনের জনসংযোগ চালিয়েছেন । মাঠপর্যায়ে ডক্টর জালাল উদ্দিন ও তাঁর সক্রিয় উপস্থিতি, সাংগঠনিক শক্তি ও সমর্থকদের উচ্ছ্বাসে নির্বাচনী এলাকায় তাঁকে এগিয়ে থাকা প্রার্থী হিসেবে বিবেচনা করছেন রাজনৈতিক বিশ্লেষক ও স্থানীয় ভোটাররা।

তিনি মতলবকে মাদক, চাঁদাবাজ ও দখলদার মুক্ত আধুনিক শিল্প ও পর্যটননির্ভর জনপদ হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন।

অপরদিকে এক সময় ড. জালাল উদ্দিনের শক্ত প্রতিপক্ষ হিসেবে বিবেচিত জামায়াত মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুল মোবিন নির্বাচনী প্রস্তুতি নিলেও শেষ পর্যন্ত ১১ দলীয় জোটের সমর্থনে এলডিপির ভারপ্রাপ্ত মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজীকে প্রার্থী ঘোষণা করা হয়। এতে জামায়াতের প্রার্থী পরিবর্তন ও সমর্থন প্রশ্নে চাঁদপুর-২ এর রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও সমালোচনা চলছে। এছাড়াও ভোটের মাঠে ব্যাপক সাড়া ফেলেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীয়ত প্রার্থী মুফতি মানসুর আহমেদ সাকী। হাতপাখা প্রতীক নিয়ে তিনিও মাঠ চরে বেড়াচ্ছেন। সেই সাথে এই দলের মুজাহিদিন কমিটির পক্ষ থেকে সাধারণ মানুষকে হাতপাখা মার্কার ভোট দেওয়ার জন্য প্রতিটি ঘরে ঘরে প্রচারণা চালিয়েছেন।

সব মিলিয়ে চাঁদপুর-২ আসনে নির্বাচনী পরিবেশ এখন উত্তপ্ত ও আলোচনা মুখর । প্রার্থীদের কৌশল, জোটগত সমীকরণ ও মাঠপর্যায়ের বাস্তবতায় আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিনকে নির্বাচনী দৌড়ে এগিয়ে রাখছেন স্থানীয় রাজনৈতিক মহল ও সাধারণ ভোটারদের বড় একটি অংশ।

সম্পর্কিত খবর