
নিজেস্ব প্রতিবেদক : চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের ভোটারদের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক। তিনি গতকাল বুধবার (১১ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.) তার ভেরিফাই ফেসবুক পেইজে এই আহ্বান জানান।
আহ্বানে তিনি উল্লেখ্য করেন : আসসালামু আলাইকুম, প্রিয় চাঁদপুর ও হাইমচরবাসী, আমি শেখ ফরিদ আহমেদ মানিক। ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন গণতন্ত্রের উৎসব, তাই আমি আপনাদের প্রত্যেককে বিনীতভাবে আহ্বান জানাচ্ছি যে, আপনারা সকলে ভোট দিতে যাবেন, যাকে উপযুক্ত মনে করবেন ; তাকে ভোট দিবেন। ভোটকেন্দ্রে শান্তিপূর্ণ, সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখবেন। কোনো সমস্যা হলে প্রশাসনের সহযোগিতা নিবেন এবং তাদের নির্দেশনা মেনে ভোট প্রদান করবেন।
তরুণ-তরুণীদের বিশেষ ভাবে বলতে চাই ; তোমরাই আগামীর শক্তি, দেশের ভবিষ্যৎ তোমাদের হাতেই তৈরি হবে, দায়িত্বশীল নাগরিক হিসেবে তোমরা অবশ্যই ভোট দিতে যাবে, এবং আমি যদি জয়যুক্ত হই, ইনশাআল্লাহ, আগামীর দিনগুলোতে তোমাদের স্বপ্ন ও সম্ভাবনাকে আরও উজ্জ্বল করতে আমরা একসাথে কাজ করবো।
চাঁদপুরের ভবিষ্যৎ আপনাদের হাতে ; সুন্দর সিদ্ধান্ত নিন, নিজ দায়িত্ব পালন করুন।
বিনীত
শেখ ফরিদ আহমেদ মানিক
বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী
চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসন।



