শাহতলী জিলানী চিশতী উবি কেন্দ্রে বিএনপি’র পোলিং এজেন্টদের সাথে মতবিনিময়

মো: রানা সরকার: চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের শাহতলী জিলানী চিশতী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের বিএনপি’র পোলিং এজেন্টদের সাথে আসন্ন সংসদ নির্বাচনের দায়িত্ব-কর্তব্য বিষয়ে মতবিনিময় করেন চাঁদপুরের কৃতি সন্তান ও সাবেক দু-বারের মহিলা এমপি বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, বিএনপির উপদেষ্টা আলহাজ রাশেদা বেগম হীরা।

এসময় উপস্থিত ছিলেন, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি মো: মোশারফ কারী, বগুরা হোটেল মম ইনার ম্যানেজার মো: রুবেল রুশদী, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো: জাহাঙ্গীর খান, সাধারণ সম্পাদক মো: আব্দুল আজিজ মিজি, সমাজসেবক মো: নুরুজ্জামান মুন্সি, ৪ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো: রিপন মিজি, সাংগঠনিক সম্পাদক মো: জরুল হক নুরু গাজী,

৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মো: মজিব কারী, স্বেচ্ছাসেবক দলের নেতা মো: শওকত কারী, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো: রবিউল আউয়াল রবি গাজী, স্থানীয় মো: মিলন কারী, বিশিষ্ট ব্যবসায়ী মো : জসিম মিজি, মো: লিটন মুন্সি, রুবেল গাজীসহ নেতৃবৃন্দ।

সম্পর্কিত খবর