হাইমচরে দাঁড়িপাল্লার প্রার্থী এড. শাহজাহান মিয়ার গণমিছিল

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জামায়াতে ইসলামী হাইমচর উপজেলা শাখার উদ্যোগে এক নির্বাচনী বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার (৯ ফেব্রুয়ারি) গণমিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চাঁদপুর জেলা সেক্রেটারি ও চাঁদপুর–৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য প্রার্থী জননেতা এডভোকেট শাহজাহান মিয়া।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট শাহজাহান মিয়া বলেন, “২০২৪ সালের গণআন্দোলনের মাধ্যমে দেশের মানুষ তাদের ভোটাধিকার পুনরুদ্ধার করেছে। আমরা দৃঢ়ভাবে অঙ্গীকার করছি— যদি কেউ জনগণের ভোটাধিকার হরণ করার চেষ্টা করে, তবে জামায়াতে ইসলামী জীবন বাজি রেখে হলেও মানুষের ভোটাধিকার রক্ষা করবে, ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, “হাইমচর একটি চরাঞ্চল ও নদীভাঙনপ্রবণ এলাকা। এখানকার মানুষের জীবনমান উন্নয়ন এবং নদীভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণ করা হবে। পাশাপাশি হাইমচরের ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীত করা হবে এবং হাইমচর সরকারি ডিগ্রি কলেজকে অনার্স কলেজে রূপান্তর করা হবে, ইনশাআল্লাহ।” সন্ত্রাস, চাঁদাবাজ ও দুর্ণীতি মুক্ত আধুনিক হামইচর গড়ে তোলা হবে।

এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী জামায়াত নেতা আব্দুস শুক্কুর মোস্তান, বাংলাদেশ জামায়াতে ইসলামী হাইমচর উপজেলা সেক্রেটারি মোঃ জসিম উদ্দিন বাহার, সহ-সেক্রেটারি মাওলানা আবু জাফর সাদিক, বাংলাদেশ খেলাফত মজলিসের চাঁদপুর জেলার সহসভাপতি মাও: মোহাম্মদ আলী, খেলাফত মজলিসের জেলা সেক্রেটারী প্রভাষক আবুল কালাম আজাদ,

অতিরিক্ত পিপি (নারী ও শিশু) এডভোকেট আব্দুল কাদেরখান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব তামিম খান, খেলাফত মজলিসের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক মোঃ নোয়াইম প্রমুখ। গণমিছিল ও সমাবেশে জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের নেতাকর্মীর এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর