পুরানবাজার ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার : চাঁদপুরের পুরানবাজার ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক মো. নাজমুল হাসান সরকার। তিনি বলেন, আপনারা সকলেই জানেন আগামী বৃহস্পতিবার ১২ তারিখ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। তাই আমার ব্রেনের জ্ঞানে, শয়নে, স্বপনে শুধুই নির্বাচন। আপনারা এখন পুরানবাজার ডিগ্রী কলেজ থেকে যতই বলবেন স্যার আপনাকে ভালবাসি, আমি বলবো সকলে সুন্দর করে ভোটের হাসি দিবেন।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, মানুষের জীবনে শিক্ষা অর্জন ফরমাল হোক ইনফরমাল হোক, উদ্দেশ্য একটাই- ভাল আর মন্দকে আলাদা করে দেখা। আমাদের দেশে ভাল মানুষের বড্ড অভাব, বড্ড বেশী অভাব। কি শেষ করে নৈতিক চরিত্রের মানুষ। শিক্ষার মূল উদ্দেশ্য ছিল আদর্শলিপি থেকে শুরু করে আজকে যতগুলো বই পড়েছি- একটাই উদ্দেশ্য ছিল কিছু শিখার, কিছু ভাল কিছু করার। শিক্ষার্থীদের বলবো শিক্ষার্থীদের নিষ্ঠা ও সততা ধরে রাখতে হবে। আর তার বাইরে সকল কিছু জিরো হয়ে যাবে। আমরা সুন্দর করে পড়েছি দুর্জন বিদ্যান হইলেও পরিত্যাজ্য।

পুরানবাজার ডিগ্রি কলেজ পরিচালনা কমিটির সভাপতি- ডা. মোবারক হোসেন চৌধুরী এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুরের পুলিশ সুপার- মো: রবিউল হাসান। আরো বক্তব্য রাখেন, পুরান বাজার ডিগ্রী কলেজের অধ্যক্ষ- লেঃ মোঃ শোয়ায়েব, বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক, উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত আহবায়ক- মুজিবুর রহমান পাটোয়ারী। উক্ত অনুষ্ঠানে সঞ্চালনা করেন কলেজের হিসাব বিজ্ঞান শাখার বিভাগীয় প্রধান হাবিবুর রহমান পাটোয়ারী।

পরবর্তীতে উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী ,সাধারণ সম্পাদক এম এ লতিফ।

অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, পরিচালনা কমিটির সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষ পর্বে কলেজের বিএনসিসি, রেড ক্রিসেন্ট, স্কাউট ও ব্রেন্ডদল সদস্যরা কুচকাওয়া প্রদর্শন করেন, যা সকলের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে।

সম্পর্কিত খবর