
চাঁদপুর খবর রিপোর্ট : “আসন্ন পবিত্র রমজান মাসে” পাইকারি ও খুচরা পর্যায়ে নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল ও যৌক্তিক পর্যায়ে রাখা এবং সরবরাহ চলমান রাখতে চাঁদপুরের বিভিন্ন পণ্যের পাইকারী ও খুচরা ব্যবসায়ীদেরকে অনুরোধ জনিয়েছেন চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সভাপতি বাবু সুভাষ চন্দ্র রায় ও সিনিয়র সহ-সভাপতি তমাল কুমার ঘোষ ।
আসন্ন রমজান মাসে স্বল্প লাভে নির্ধারিত মূল্যে ভোক্তা সাধারণের নিকট নিত্যপণ্য বিক্রি ও সরবরাহ নিশ্চিত রাখা, মালামাল মজুদ রেখে পন্যের কৃত্রিমসংকট সৃষ্টি না করা, পাইকারী ও খুচরা ক্রয়-বিক্রয়ে বিক্রেতা ক্রেতাকে বিক্রিত পণ্যের রশিদ প্রদান করা এবং ব্যবসা প্রতিষ্ঠানের প্রকাশ্য স্থানে প্রতিদিনের বাজার দরের চার্ট (অদ্যকার বাজার দর) ঝুলিয়ে রাখার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন।
বর্ণিত নির্দেশনা প্রতিপালনে অসহযোগিতা পরিলক্ষিত হলে প্রশাসন সংশ্লিষ্ট ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
অনুরোধক্রমে- সচিব আব্দুল মোতালেব শেখ টুটুল।



