নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড দ্রুত বিতরণে চাঁদপুর জেলা প্রশাসনকে প্রেসক্লাবের ধন্যবাদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে সাংবাদিকদের জন্য নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড ও গাড়ির স্টিকার সহজ, সুষ্ঠু ও দ্রুততার সঙ্গে প্রদান করায় চাঁদপুর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. নাজমুল ইসলাম সরকারসহ সংশ্লিষ্ট কমিটির প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী ও সাধারণ সম্পাদক এম এ লতিফ।

চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী জানান, চাঁদপুর জেলা প্রশাসনের উদ্যোগে সাংবাদিকদের নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণ কার্যক্রম অত্যন্ত সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে। প্রেসক্লাবের মাধ্যমে আবেদনকারী সাংবাদিকদের অধিকাংশই ইতোমধ্যে কার্ড গ্রহণ করেছেন এবং বিতরণ কার্যক্রম প্রায় সম্পূর্ণ হয়েছে।

তিনি আরও বলেন, যারা এখনো নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড পাননি, তারা চাঁদপুর প্রেসক্লাবের সভাপতির সঙ্গে (মোবাইল: ০১৭১১০১৩৪৪৪) যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।

উল্লেখ্য, এ কার্যক্রমে চাঁদপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে গঠিত কমিটির আহ্বায়ক অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) একরামুল সিদ্দিকসহ নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হুদা, মো. জয়নুল আবেদীন ও আব্দুল্লাহ আল বাতেন আন্তরিকভাবে দায়িত্ব পালন করেন। চাঁদপুর প্রেসক্লাব তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

সম্পর্কিত খবর