আজ চাঁদপুর আসছেন বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান

চাঁদপুর খবর রিপোর্ট: চাঁদপুরের বিনিয়োগ সম্ভাবনা যাচাই, শিল্পাঞ্চল ও সম্ভাবনাময় এলাকা পরিদর্শনে আজ শনিবার (৭ নভেম্বর) চাঁদপুর সফরে আসছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতাধীন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদা) চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। এ উপলক্ষে তাঁর সফরসূচি প্রকাশ করা হয়েছে।

সফরসূচি অনুযায়ী, শনিবার সকাল ১০টায় তিনি হেলিকপ্টার যোগে চাঁদপুরের উদ্দেশে যাত্রা করবেন। সকাল ১০টা ৪৫ মিনিটে চাঁদপুর সদর হেলিপ্যাডে অবতরণ করবেন।

এ সময় জেলা প্রশাসক, পুলিশ সুপার ও চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাঁকে অভ্যর্থনা জানাবেন। সকাল ১১টায় চাঁদপুর সদর থেকে হেলিকপ্টারযোগে হাজীগঞ্জ উপজেলার উদ্দেশে যাত্রা করবেন। সকাল ১১টা ১৫ মিনিটে হাজীগঞ্জে পৌরসভা এবং প্রস্তাবিত বিনিয়োগ সম্ভাবনাময় এলাকা/সমন্বিত প্রকল্প পরিদর্শনের কথা রয়েছে।

এরপর বেলা ১১টা ৫০ মিনিটে হাজীগঞ্জ থেকে চাঁদপুর সদরের উদ্দেশে যাত্রা করবেন। দুপুর ১২টায় আকাশপথে ইলিশপুর এলাকা পরিদর্শন করবেন। দুপুর ১টায় চাঁদপুর সদর হেলিপ্যাডে অবতরণের পর বেলা ১টা ১৫ মিনিট থেকে নামাজ ও মধ্যাহ্নভোজের বিরতি থাকবে।

পরে দুপুর ২টা ১৫ মিনিটে হেলিপ্যাডের উদ্দেশে যাত্রা এবং ২টা ৪৫ মিনিটে হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশে রওনা হবেন। বিকেল ৩টায় ঢাকার তেজগাঁও বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। সফরসূচিতে আরও উল্লেখ করা হয়েছে, সকাল ৯টা ১৫ মিনিটে ঢাকায় নিজ বাসভবন থেকে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশে তাঁর যাত্রা শুরু হবে। সফরের সার্বিক সমন্বয়ে জেলা প্রশাসন, চাঁদপুর এবং সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালন করবে।

সম্পর্কিত খবর