
মো: রানা সরকার: চাঁদপুর সদর উপজেলার দক্ষিণ মৈশাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ও ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ও ৬নং মৈশাদী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের হামানকর্দ্দি গ্রামের হাজী হাবিবুল্লাহ খান বাড়ি নিবাসী শাহতলী কামিল মাদরাসার ইবতেদায়ী প্রধান শরীফ মো: মোস্তফা খানের সহ-ধর্মীনি ফাতেমা বেগমের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়েছে।
৫ নভেম্বর (বৃহস্পতিবার) বাদ জোহর পূর্ব হামানকর্দ্দি খান বাড়িতে মরহুমার জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযার নামাজে ইমামতি করেন মরহুমের স্বামী শাহতলী কামিল মাদরাসার ইবতেদায়ী প্রধান শরীফ মোঃ মোস্তফা খান। জানাযা শেষে মরহুমাকে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়৷
জানাযার নামাজে শতাধিক মুসল্লী অংশগ্রহন করেন।
গত ৪নভেম্বর দিবাগত রাতে চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। (ইন্না…রাজিউন)
মৃত্যুকালে মরহুমার বয়স হয়েছিল প্রায় ৫৬বছর। তিনি মৃত্যুকালে স্বামী, ২ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
এদিকে, মরহুমার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসা: তহমিনা আক্তার।



