চাঁদপুরে পৌর স্বেচ্ছাসেবক দলের বিশাল মিছিল

স্টাফ রিপোর্টার : চাঁদপুর শহরে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের সমর্থনে বিশাল মিছিল করেছে পৌর স্বেচ্ছাসেবক দল।

গতকাল ৮ ফেব্রুয়ারি রবিবার রাতে শহরের হাসান আলী মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পূনরায় হাসান আলী মাঠে এসে শেষ হয়। চাঁদপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সফিউদ্দিন বাবলু, সদস্য সচিব মনির হোসেন মুন্না ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ কাউছার হামিদের নেতৃত্বে এই মিছিল বের করে স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হুমায়ন আহমেদ কাউছার, নয়ন খান, সাহাদাত হোসেন রুবেল, রাজিব দাস,রাশেদ মাঝি, মো. রফিক, মো. হাবিব, আবু জাফর খানসহ পৌর ও ১৫টি ওয়ার্ডের শতশত নেতা-কর্মী।

সম্পর্কিত খবর