শাহতলীতে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে ধানের শীষের প্রার্থী চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের পক্ষে গণসংযোগ করা হয়েছে।

গতকাল ৮ফেব্রুয়ারী (রবিবার) শাহতলীতে গনসংযোগ করেন বগুরা হোটেল মম ইনার ম্যানেজার মো: রুবেল রুশদী, শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো: মোশারফ কারী, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো: জাহাঙ্গীর খান, সাধারণ সম্পাদক মো: আব্দুল আজিজ মিজি, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন যুব দলের সাংগঠনিক সম্পাদক মো: মজিব কারী ।

এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় মো: আতিকুল ইসলাম লিটন, মো: মিলন কারীসহ অন্যান্যরা৷

সম্পর্কিত খবর