
চাঁদপুর খবর রিপোর্ট : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ সাংবাদিক পর্যবেক্ষণ কার্ড সেবা সহজীকরণসহ অতিদ্রুত আরপিও মেনে প্রদান করায় চাঁদপুর জেলা প্রশাসক ও জেলা রির্টানিং কর্মকর্তা মো: নাজমুল ইসলাম সরকারসহ এ সংক্রান্ত আহবায়ক কমিটিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী ও সাধারণ সম্পাদক এম এ লতিফ। চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী বলেন, চাঁদপুর প্রেসক্লাবের মাধ্যমে যারা ( সাংবাদিকরা )আবেদন করেছেন ইতিমধ্যে নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড চাঁদপুর জেলা প্রশাসন থেকে গ্রহন করেছি । নির্বাচনী কার্ডের জন্য চাঁদপুর প্রেসক্লাবে( মোবাইল: ০১৭১১০১৩৪৪৪)যোগাযোগ করতে অনুরোধ করা হলো।
উল্লেখ্য, চাঁদপুর জেলা প্রশাসনের কর্তৃক নিয়োগকৃত এ সংক্রান্ত কমিটির আহবায়ক অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব একরামুল সিদ্দিক,নিবাহী ম্যাজিস্ট্রেট জয়নুল আবেদীন,নিবাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লা বাতেন ও নিবাহী ম্যাজিষ্ট্রেট নাজমুল সাহেব আর্ন্তরিক ভাবে সহযোগিতা করেছেন।
চাঁদপুর প্রেসক্লাবের পক্ষ থেকে উক্ত কমিটির প্রতিও অশেষ কৃতজ্ঞতা ।



