চাঁদপুর-কক্সবাজার রুটে দ্রুত সময়ের মধ্যে ট্রেন চালুর চেষ্টা চলছে : রেলের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক

বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) মো. সুবক্তগীন বলেছেন, আয় বৃদ্ধি ও ব্যয় নিয়ন্ত্রণে বাংলাদেশ রেলওয়ে নতুন নীতিমালা গ্রহণ করেছে।

এই নীতিমালার আওতায় অবৈধ দখলে থাকা রেলওয়ের জমি নিয়মমাফিক লাইসেন্সের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে চাঁদপুর বড়স্টেশন এলাকা পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলেন।

রেলের মহাব্যবস্থাপক বলেন, যাত্রীসেবা আরও উন্নত করতে সরকার বিভিন্ন বাস্তবমুখী উদ্যোগ গ্রহণ করেছে। ইঞ্জিন সংকট কাটিয়ে উঠলে চাঁদপুর-লাকসাম রুটে ট্রেনের সংখ্যা বৃদ্ধি করা হবে। একই সঙ্গে চাঁদপুর-কক্সবাজার রুটে সরাসরি ট্রেন চালুর আশ্বাসও দেন তিনি।

এর আগে তিনি রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) মো. সুবক্তগীন চাঁদপুরে রেলওয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও চলমান কাজ পরিদর্শন করেন। রেলের নতুন নীতিমালা বাস্তবায়নের হলে একদিকে যেমন রাজস্ব আয় বৃদ্ধি পাবে, তেমনি অবৈধ দখলদারিত্বও উল্লেখযোগ্যভাবে কমে আসবে বলে জানান তিনি। এ সময় রেলওয়ের বিভিন্ন পর্যায়ের উদ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর