শাহরাস্তিতে গণভোট উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

মহসিন হোসাইন : চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলায় আসন্ন গণভোট ২০২৬ উপলক্ষে একটি অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের তত্ত্বাবধানে ও চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে গতকাল (১৬ জানুয়ারি) শুক্রবার বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে গণভোট ২০২৬-এর গুরুত্ব, ভোটাধিকার প্রয়োগের প্রয়োজনীয়তা ও নাগরিক দায়িত্ব সম্পর্কে অংশগ্রহণকারীদের অবহিত করা হয়। এ উপলক্ষে চাঁদপুর জেলা প্রশাসন কর্তৃক সরবরাহকৃত তথ্যসমৃদ্ধ লিফলেট উপস্থিত শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের মাঝে বিতরণ করা হয়।

সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মুঃ মিজানুর রহমান। তিনি গণভোটে সচেতন অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরে বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করতে প্রত্যেক নাগরিকের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত জরুরি। তিনি ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সঠিক সিদ্ধান্ত গ্রহণে জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান।

অনুষ্ঠানটি খুব‌ই সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়। সভায় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

সম্পর্কিত খবর