চাঁদপুর-১ (কচুয়া) আসনে ৪ জনের মনোনয়নপত্র বৈধ ॥ ৩ জনের অবৈধ ঘোষণা

স্টাফ রিপোর্টার : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোেট ২০২৬ উপলক্ষে চাঁদপুর-১ (কচুয়া) আসনে ৪ জনের মনোনয়নপত্র বৈধ ও ৩ জনের অবৈধ ঘোষণা করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি ২০২৫) সকালে চাঁদপুর জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মনোনয়নপত্র যাচাই-বাছাই করেন।

এ সময় বিএনপির মনোনীত প্রার্থী সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহানুল হক মিলন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মুহাদ্দিস আবু নছর মোহাম্মদ মকবুল আহমেদ, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী মোহাম্মদ নাছির উদ্দন ও বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী আনিছুর রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন এবং হলফনামায় স্বাক্ষর না থাকা ও যথাযথভাবে পূরণ না করায় জাতীয় পার্টি, গণঅধিকার পরিষদসহ ৩ জনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেন।

জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীর আচরণবিধি মেনে চলা ও উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণের লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেন। বিএনপির মনোনীত প্রার্থী সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহানুল হক মিলন সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন করতে সকলের পক্ষ থেকে প্রশাসনকে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন।

সম্পর্কিত খবর