চাঁদপুরে আয়াত ফাউন্ডেশনের ৫ শতাধিক অসহায়দের মাঝে খাবার বিতরণ

স্টাফ রিপোর্টার : চাঁদপুরে আয়াত ফাউন্ডেশনের উদ্যোগে ব্যতিক্রমি জম্ম দিন পালন করা হয়েছে। আর এ উপলক্ষে প্রায় ৫ শতাধিক অসহায়দের মাঝে খাবার বিতরন করা হয়েছে।

একই সাথে চাঁদপুরে উদ্ধোধন করা হলো গরিবের বুফে খাবার। ঢাকার আগারগাঁও এলাকায় চাঁদপুর জেলার হাইমচর উপজেলার গন্ডামারার ভাইরাল মিজানুর রহমান চাঁদপুরে গরিবের বুফের উদ্ধোধন করেন।

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে ভাইরাল মিজানুর রহমান চাঁদপুর পৌর ঈদগাহ মাঠে গরিবের বুফের উদ্ধোধন করেন।

এসময় তিনি অনুভোতি ব্যাক্ত করে বলেন, চাঁদপুর পৌর ১২ নং ওয়ার্ড যুবদলের সাধারন সম্পাদক ফারুক ঢালি ও ১০ নং ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক রাসেল ঢালি আমার সাথে আলোচনা করেই চাঁদপুরে গরিবের বুফে চালু করেছেন। তারা প্রতিদিন ১০ জন অসহায় ও চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি রোগী সরকারি খাবার পেয়ে থাকে। রোগীর সাথের লোকজন খাবার পায়না, এই গরিবের বুফে থেকে ফ্রি খাবার দেয়া হয়। এজন্য আয়োজকদের ধন্যবাদ জানাই।

গত ৬ নভেম্বর বৃহস্পতিবার চাঁদপুরে গরীবের বুফে চালু করা হয়। প্রতিদিন ১০ জন অসহায় মানুষকে ফ্রিতে খাওয়ানো হচ্ছে । তারা আরো জানান, ৭৫ গ্রাম ওজনের ১ পিচ গরুর মাংস, ডাল, ভাত ১৪ বার পর্যন্ত আনলিটেড নিতে পারবে একজন ক্রেতা । এর মূল্য নেয়া হয় মাত্র ১ শ টাকা। এভাবেই গরীবের বুফে খাবার বিক্রি কার্যক্রম চালু করা হয়েছে। আড়াই বছর ধরে আয়াত ফাউন্ডেশনের উদ্যোগে প্রতি শুক্রবার শহরের স্বর্নখোলা রোডে অসহায় দুস্হ ও গরীব ৫ থেকে ৭ শ জনকে ফ্রি খাবার দেয়া হয় ।

আড়াই বছর ধরে তারা এ কার্যক্রম পরিচালনা করে আসছে। গতকাল মঙ্গলবার আয়াতের ভাই আয়ানের জম্ম দিন উপলক্ষে ১৫ শ অসহায় দুস্হ ও গরীবদের মাঝে ফ্রি খাবার বিতরন করা হয়।পৌর ঈদগাহ মাঠেই ৫ শ অসহায় দুস্হকে খাবার দেয়া হয়। এই ব্যাতিক্রমি জম্মদিন পালনে অসহায়, দুস্হ ও গরীব দুঃখিরা একটু ভাল মানের খাবার খেতে পারলো।

সম্পর্কিত খবর