
চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলার শাহতলী বাজারের ব্যাংক রোডস্থ বিসমিল্লাহ ফার্মেসীর মালিক ভন্ড ও প্রতারক কবিরাজ হাবিবুর রহমান অপু (৪২) কে মঙ্গলবার (১১ নভেম্বর ২০২৫খ্রি.) দুপুরে আদালতের মাধ্যমে চাঁদপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
চাঁদপুর পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবের নির্দেশে ও চাঁদপুর মডেল থানার ওসি বাহার মিয়ার তত্ত্বাবধানে মোবাইল টীমের দায়িত্বরত এসআই আবুল কালাম সঙ্গীয় ফোর্স নিয়ে ব্যাপক অভিযান চালিয়ে বাগাদী ইউপির গাছতলা ব্রিজ এলাকা থেকে তাকে আটক করে।
ভন্ড কবিরাজ হাবিবুর রহমান অপু শাহতলী বাজারে বিসমিল্লাহ ফার্মেসী খুলে দীর্ঘদিন যাবৎ মানুষের সাথে প্রতারণা করে আসছে। সে ভন্ড কবিরাজ সেজে চিকিৎসার নামে এক রোগী (গৃহবধু)কে ধর্ষণের অভিযোগ উঠে। এ ঘটনায় ধর্ষিতার পিতা চাঁদপুর মডেল থানায় নারী নির্যাতন ও ধর্ষন মামলা(এজহারভুক্ত) দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা চাঁদপুর মডেল থানার এসআই স্বপন।
এদিকে দ্রুত সময়ের মধ্যে বিসমিল্লাহ ফামের্সির মালিক ভন্ড কবিরাজ প্রতারক হাবিবুর রহমান অপু(৪২)কে আটক করায় চাঁদপুরের পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব ও চাঁদপুর মডেল থানার ওসি বাহার মিয়াকে শাহতলী বাজার ব্যবসায়ী ও ভোক্তভোগী পরিবার ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে ।
এ বিষয়ে চাঁদপুর সদর থানার অফিসার ইনচার্জ মো. বাহার মিয়া বলেন, অভিযোগের ভিত্তিতে ভন্ড ও প্রতারক কবিরাজ হাবিবুর রহমান অপু (৪২) কে আটক করে নিয়ে আসি। থানায় নারী নির্যাতন ও ধর্ষন মামলা দায়ের করা হয়েছে । পরে তাকে আদালতে পাঠালে আদালত চাঁদপুর জেলা কারাগারে প্রেরণ করে।
প্রসঙ্গত, শাহতলী বাজারের সাবেক ব্যাংক রোডের কবিরাজ হাবিবুর রহমান অপুর বিসমিল্লাহ ফামেসী দোকানে জনৈক নারী আসেন চিকিৎসা নেওয়ার জন্যে। সে চিকিৎসার নামে দোকানের ভেতরে নিয়ে বিভিন্ন কথা বলে। এক পর্যায়ে মেয়েটির ইচ্ছার বিরুদ্ধে তাকে কৌশলে জোড়পূর্বক ধর্ষণ করে।
এমনকি মেয়েটি এ ঘটনা কাউকে না বলার জন্যে বলে দেয়। মেয়েটি তার বাড়িতে গিয়ে ঘটনাটি বলে এবং পরের দিন এসে বাজারের লোকজনকে জানায়। বাজারের লোকজন ধর্ষণের ঘটনা জিজ্ঞাস করলে চাপের মুখে পড়লে কথিত কবিরাজ সেটি স্বীকার করে। পরে বাজারের লোকজন তাকে চড়থাপ্পড় মারলে সে মেয়েটিকে সুকৌশলে ধর্ষণ করে বলে জানায়।
এমনকি এ ঘটনা ধামাচাপা দেওয়ার জন্যে বিভিন্নভাবে পাঁয়তারা করে আসছে। এ খবর শুনে বাজারের ব্যবসায়ী, ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে হতাশা সৃষ্টি হয়েছে। বাজারের ক’জন ব্যবসায়ী বলেন, সে একজন ভুয়া কবিরাজ। তার শ্বশুর ডা: রফিকের নিকট থেকে দেখে দেখে কবিরাজি ব্যবসা করে আসছে। সে প্রকৃত কোনো কবিরাজ না। সে আগে এসআর-এর চাকুরি করতো। তার কাছে মানুষ একবার আসলে দ্বিতীয় বার যায় না। সে মানুষকে ধোঁকা দিয়ে হাজার হাজার টাকা হাতিয়ে নিয়ে থাকে। কোনো উপকার হয়নি।
সে দীর্ঘদিন যাবত কবিরাজির অন্তরালে মানুষের সাথে প্রতারণা করে আসছে। তার বিচার হওয়া জরুরি। যাতে আর কোনো মেয়ে চিকিৎসার জন্যে এসে ধর্ষণের শিকার হতে না হয়। একটি সূত্র জানায়, কথিত কবিরাজ অনেক নারীর সাথে খারাপ কাজ করেছে। মানসম্মানের ভয়ে কেউ মুখ খুলে কথা বলতে সাহস পায়নি।



