
চাঁদপুর খবর রির্পোট: দৈনিক চাঁদপুর খবর পত্রিকায় সংবাদ প্রকাশের পর অবশেষে রোগী(গৃহবধু বয়স ২৫) ধর্ষনের অভিযোগে চাঁদপুর সদর উপজেলার শাহতলী বাজারের বিসমিল্লাহ ফামের্সির মালিক ভন্ড কবিরাজ প্রতারক হাবিবুর রহমান অপু(৪২)কে আটক করেছে চাঁদপুর মডেল থানা পুলিশ।
গতকাল মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৫খ্রি.) দুপুরে চাঁদপুরের পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবের নির্দেশে চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. বাহার মিয়ার তত্ত¦াবধানে মোবাইল টীমের দায়িত্বরত এসআই আবুল কালাম সঙ্গীয় ফোর্স নিয়ে ব্যাপক অভিযান চালিয়ে বাগাদী গাছতলা ব্রিজ এলাকা থেকে তাকে আটক করে থানায় নিয়ে আসে।
আটকের সময় রোগী(গৃহবধু) (নাম প্রকাশে অনিচ্ছুক) পুলিশের সাথে ছিলেন এবং তাকে সনাক্ত করেন । সেই সাথে রোগী(গৃহবধু) চাঁদপুর মডেল থানার ওসি বাহার মিয়ার নিকট পুরো ঘটনার জবানবন্দী প্রদান করেন । আটক প্রতারক অপুর বাসা চাঁদপুর ঘোলঘরস্থ এলাকায় ।
এদিকে দ্রুত সময়ের মধ্যে বিসমিল্লাহ ফামের্সির মালিক ভন্ড কবিরাজ প্রতারক হাবিবুর রহমান অপু(৪২)কে আটক করায় চাঁদপুরের পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব ও চাঁদপুর মডেল থানার ওসি বাহার মিয়াকে শাহতলী বাজার ব্যবসায়ী ও ভোক্তভোগী পরিবার ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে । জানা গেছে, ভন্ড কবিরাজ হাবিবুর রহমান অপু চাঁদপুর সদর উপজেলার শাহতলী বাজারে বিসমিল্লাহ ফার্মেসী খুলে দীর্ঘদিন যাবৎ মানুষের সাথে প্রতারণা করে আসছে। সে ভন্ড কবিরাজ সেজে চিকিৎসার নামে এক রোগী (গৃহবধু)কে ধর্ষণের অভিযোগ উঠে।
(ধর্ষনের স্বীকার রোগী (গৃহবধু) বক্তব্যে ভিডিও আকার দৈনিক চাঁদপুর খবরের নিকট সংরক্ষিত রয়েছে) । অভিযুক্ত অপু দোকান বন্ধ করে পালিয়ে আত্মগোপনে ছিলেন, পরে পুলিশের হাতে আটক হয়। এ ঘটনায় শাহতলী বাজারে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বাজারের ব্যবসায়ীরা উক্ত ভন্ড কবিরাজ হাবিবুর রহমান অপুর বিচারের দাবী করেছে।
চাঁদপুরের পুলিশ সুপার ও চাঁদপুর মডেল থানার ওসির নিকট সুষ্ঠু বিচারের দাবী করেছে উক্ত রোগী (গৃহবধু)।
গত শুক্রবার (৭ নভেম্বর ২০২৫খ্রি.) শাহতলী বাজারে এই আলোচিত ঘটনাটি ঘটে। জানা যায়, শাহতলী বাজারের সাবেক ব্যাংক রোডের কবিরাজ হাবিবুর রহমান অপুর বিসমিল্লাহ ফামেসী দোকানে জনৈক নারী আসেন চিকিৎসা নেওয়ার জন্যে। সে চিকিৎসার নামে দোকানের ভেতরে নিয়ে বিভিন্ন কথা বলে। এক পর্যায়ে মেয়েটির ইচ্ছার বিরুদ্ধে তাকে কৌশলে জোড়পূর্বক ধর্ষণ করে। এমনকি মেয়েটি এ ঘটনা কাউকে না বলার জন্যে বলে দেয়।
মেয়েটি তার বাড়িতে গিয়ে ঘটনাটি বলে এবং পরের দিন এসে বাজারের লোকজনকে জানায়। বাজারের লোকজন ধর্ষণের ঘটনা জিজ্ঞাস করলে চাপের মুখে পড়লে কথিত কবিরাজ সেটি স্বীকার করে। পরে বাজারের লোকজন তাকে চড়থাপ্পড় মারলে সে মেয়েটিকে সুকৌশলে ধর্ষণ করে বলে জানায়। এমনকি এ ঘটনা ধামাচাপা দেওয়ার জন্যে বিভিন্নভাবে পাঁয়তারা করে আসছে।
এ খবর শুনে বাজারের ব্যবসায়ী, ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে হতাশা সৃষ্টি হয়েছে। বাজারের ক’জন ব্যবসায়ী বলেন, সে একজন ভুয়া কবিরাজ। তার শ্বশুর ডা: রফিকের নিকট থেকে দেখে দেখে কবিরাজি ব্যবসা করে আসছে। সে প্রকৃত কোনো কবিরাজ না। সে আগে এসআর-এর চাকুরি করতো। তার কাছে মানুষ একবার আসলে দ্বিতীয় বার যায় না। সে মানুষকে ধোঁকা দিয়ে হাজার হাজার টাকা হাতিয়ে নিয়ে থাকে। কোনো উপকার হয়নি। সে দীর্ঘদিন যাবত কবিরাজির অন্তরালে মানুষের সাথে প্রতারণা করে আসছে।
তার বিচার হওয়া জরুরি। যাতে আর কোনো মেয়ে চিকিৎসার জন্যে এসে ধর্ষণের শিকার হতে না হয়। একটি সূত্র জানায়, কথিত কবিরাজ অনেক নারীর সাথে খারাপ কাজ করেছে। মানসম্মানের ভয়ে কেউ মুখ খুলে কথা বলতে সাহস পায়নি।



