শাহতলী বাজারে ভন্ড কবিরাজ অপু কর্তৃক রোগী ধর্ষণের অভিযোগ

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলার শাহতলী বাজারে বিসমিল্লাহ ফামেসী নামে প্রতারক ভন্ড কবিরাজ হাবিবুর রহমান অপুর বিরুদ্ধে চিকিৎসার নামে এক রোগী (গৃহবধু) কে ধর্ষণের অভিযোগ উঠেছে ।( ধর্ষনের স্বীকার রোগীর (গৃহবধু) বক্তব্যের ভিডিও দৈনিক চাঁদপুর খবরের নিকট সংরক্ষিত ) ।

এ ঘটনা জানাজানি হলে সে গতকাল থেকে দোকান বন্ধ করে পালিয়ে আত্নগোপনে রয়েছে । এ ঘটনায় শাহতলী বাজারে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে ।

বাজারের ব্যবসায়ীরা উক্ত ভন্ড কবিরাজ হাবিবুর রহমান অপুর বিচারের দাবী করেছে । চাঁদপুরের পুলিশ সুপার ও চাঁদপুর মডেল থানার ওসির নিকট সুষ্ঠু বিচারের দাবী করেছে উক্ত রোগী (গৃহবধু)। অবিলম্বে প্রতারক ভন্ড কবিরাজ হাবিবুর রহমান অপুকে গ্রেফতার করে আইনের আওতায় আনারও দাবী করেছে । ঘটনাটি ঘটেছে শুক্রবার ৭ নভেম্বর ২০২৫ তারিখে শাহতলী বাজারে।

জানা যায়, শাহতলী বাজারের সাবেক ব্যাংক রোডের কবিরাজ হাবিবুর রহমান অপুর বিসমিল্লাহ ফামেসী দোকানে জনৈক নারী আসেন চিকিৎসা নেওয়ার জন্যে। সে চিকিৎসার নামে দোকানের ভেতরে নিয়ে বিভিন্ন কথা বলে। এক পর্যায়ে মেয়েটির ইচ্ছার বিরুদ্ধে তাকে কৌশলে জোরপৃবক ধর্ষণ করে। এমনকি মেয়েটি এ ঘটনা কাউকে না বলার জন্যে বলে দেয়। মেয়েটি তার বাড়িতে গিয়ে ঘটনাটি বলে এবং পরের দিন এসে বাজারের লোকজনকে জানায়। বাজারের লোকজন ধর্ষণের ঘটনা জিজ্ঞাস করলে ও চাপের মুখে পড়লে কথিত কবিরাজ সেটি স্বীকার করে।

পরে বাজারের লোকজন তাকে চড়থাপ্পড় মারলে সে মেয়েটিকে সুকৌশলে ধর্ষণ করে বলে জানায়। এমনকি এ ঘটনা ধামাচাপা দেওয়ার জন্যে বিভিন্নভাবে পাঁয়তারা করে আসছে।

এ খবর শুনে বাজারের ব্যবসায়ী ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে হতাশা সৃষ্টি হয়েছে। বাজারের ক’জন ব্যবসায়ী বলেন, সে একজন ভুয়া কবিরাজ। তার শ্বশুর ডা:রফিকের নিকট থেকে দেখে দেখে কবিরাজি ব্যবসা করে আসছে। সে প্রকৃত কোনো কবিরাজ না।

সে আগে এসআর-এর চাকুরি করতো। তার কাছে মানুষ একবার আসলে দ্বিতীয় বার যায় না। সে মানুষকে ধোঁকা দিয়ে হাজার হাজার টাকা হাতিয়ে নিয়ে থাকে। কোনো উপকার হয়নি। সে দীর্ঘদিন যাবত কবিরাজির অন্তরালে মানুষের সাথে প্রতারণা করে আসছে। তার বিচার হওয়া জরুরি। যাতে আর কোনো মেয়ে চিকিৎসার জন্যে এসে ধর্ষণের শিকার হতে না হয়। এ ঘটনার পর কথিত কবিরাজ দোকান বন্ধ করে চলে যায়। এ ব্যাপারে হাবিবুর রহমান অপুর মোবাইল ফোনে করলে সে দৈনিক চাঁদপুর খবরকে জানায়, সে শুধুমাত্র রোগী দেখছে । তার বিরুদ্ধে আনীত অভিযোগ সে অস্বীকার করে ।

একটি সূত্র জানায়, কথিত কবিরাজ অনেক নারীর সাথে খারাপ কাজ করেছে। মানসম্মানের ভয়ে কেউ মুখ খুলে কথা বলতে সাহস পায়নি।

সম্পর্কিত খবর