কেউই পরিহাসের নয় : শাহরিয়ার আবির

আমি ছোটবেলা থেকেই একটু আলাদা। আমি ঠিক সবার মতো হাঁটতে পারি না, তাই অনেকেই ভাবে, আমি নাকি মানুষও সবার মতো নই!কেউ বলে —“এই ছেলে পড়ে কী করবে? ভিক্ষা করলেই তো চলে।”কেউ হাসে, কেউ দুঃখ দেখায়, কিন্তু খুব কম মানুষই আমাকে মানুষ হিসেবে দেখে।

তখন মনে প্রশ্ন জাগে —এটাই কি স্বাধীনতা? স্বাধীনতা মানে কি শুধু পতাকা ওড়ানো, না কি একজন মানুষকে নিজেকে প্রমাণের সুযোগ দেওয়া? আমার কাছে স্বাধীনতা মানে —কেউ আমার হাঁটাকে নিয়ে হাসবে না, বরং বলবে, “দেখো, ও হাঁটছে — নিজের শক্তিতে!” স্বাধীনতা মানে — মা যখন বাজারে যান তখন কেউ যেন না বলে, “তোর ছেলে তো এমনে হাঁটে, ওমনে হাঁটে!” স্বাধীনতা মানে — আমার মায়ের মুখে যেন গর্বের হাসি ফুটে,

চোখে না জলে ভিজে। স্বাধীনতা মানে — আমি যেন পড়তে পারি, সমাজের দেয়াল ভেঙে, ভবিষ্যতের পথে হাঁটতে পারি। স্বাধীনতা মানে —আমার মতো মানুষও যেন চাকরি পায়, কাজের সুযোগ পায়,সম্মান পায়। স্বাধীনতা মানে —“প্রতিবন্ধী” শব্দটা দয়া নয়,সম্মানের প্রতীক হোক। স্বাধীনতা মানে —আমি যদি স্বপ্ন দেখি,কেউ যেন না বলে “অসম্ভব!” স্বাধীনতা মানে —আমি যদি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই,কেউ যেন না বলে “এই ছেলেটা পারবে না।”স্বাধীনতা মানে —মঞ্চে দাঁড়িয়ে কথা বলতে পারা, কেউ যেন না ভাবে — “ওর কণ্ঠ শুনে হাসব।” স্বাধীনতা মানে — আমি নিজের পায়ে না হেঁটে, নিজের বিশ্বাসে দাঁড়াতে পারি। স্বাধীনতা মানে — আমি সমাজের বোঝা নই, সমাজের সম্পদ। স্বাধীনতা মানে — আমার মা যেন ভোরে উঠে বলে, “আমার ছেলে দেশের জন্য কাজ করবে।” স্বাধীনতা মানে — সরকার ও সমাজ আমাকে সহানুভূতি নয়, সুযোগ দিক। স্বাধীনতা মানে —শিক্ষালয়ে ঢোকার সময় কেউ যেন না তাকায় অবাক চোখে, বরং হাসিমুখে বলে, “স্বাগতম!” স্বাধীনতা মানে —আমি যখন লিখি, কেউ যেন বলে — “ওর কলমে শক্তি আছে।”স্বাধীনতা মানে —আমার কলমে সমাজের পরিবর্তন লেখা। স্বাধীনতা মানে —. আমি নিজের ভাগ্য নিজে গড়ব, করুণা নয়, কর্মে বিশ্বাস রাখব। স্বাধীনতা মানে —

আমি যখন স্বপ্ন দেখি বিদেশে পড়ার, কেউ যেন না বলে, “তুমি পারবে না।” স্বাধীনতা মানে — আমার ভাঙা পা নয়, অটুট মনই আমার পরিচয়। স্বাধীনতা মানে — আমি যখন নিজের জীবনের গল্প লিখি, সেটা অনুপ্রেরণার গল্প হয়ে ওঠে। স্বাধীনতা মানে — আমি যদি একদিন চাকরি পাই,কেউ যেন না ভাবে “দয়া করে পেয়েছে।” স্বাধীনতা মানে — আমি যেন প্রমাণ করতে পারি —আমি দয়া নয়, যোগ্যতা দিয়ে জিতেছি।স্বাধীনতা মানে —এই দেশ আমার মতো ছেলেদের জন্য দরজা খুলে দিক,দেয়াল না তুলুক। স্বাধীনতা মানে — আমি যখন অফিসে ঢুকব,কেউ যেন না বলে “ওর শরীর খারাপ।”বরং বলে, “ওর মন অসাধারণ!” স্বাধীনতা মানে —

সমাজের চোখের দৃষ্টি বদলানো। স্বাধীনতা মানে —দয়া নয়, সমান সম্মান। স্বাধীনতা মানে —আমি নিজের মতো করে হাসতে পারি,কাঁদতে পারি,স্বপ্ন দেখতে পারি। স্বাধীনতা মানে — আমার প্রতিটি পদক্ষেপেই দেশের সম্ভাবনা লুকিয়ে আছে। স্বাধীনতা মানে —আমি সমাজের বোঝা নই, আমি সমাজের সম্ভাবনা। স্বাধীনতা মানে — আমি যদি ভুল করি, আমাকেও শেখার সুযোগ দাও। স্বাধীনতা মানে — আমি যেন নিজের জীবনের স্থপতি হতে পারি। স্বাধীনতা মানে — কেউ যেন না বলে “তুমি ভিন্ন,”সবাই বলুক “তুমি অনন্য!” স্বাধীনতা মানে —. আমার মতো ছেলেকে দেখে আর কোনো মা যেন কাঁদে না। স্বাধীনতা মানে — আমি আমার মাকে হাসাতে পারি,তাকে গর্বিত করতে পারি। স্বাধীনতা মানে — ভিক্ষা নয়, যোগ্যতার মাধ্যমে জীবনযাপন। স্বাধীনতা মানে —আমি যদি কাজ চাই, কেউ যেন না বলে “তোমার শরীর খারাপ।”

বরং বলে, “তোমার মন শক্তিশালী!” স্বাধীনতা মানে — আমি যদি কবিতা লিখি,কেউ যেন বলে “এটা হৃদয়ের কবি।”. স্বাধীনতা মানে — আমি, আমার মতো সব মানুষই, সমান অধিকার পাবে। স্বাধীনতা মানে — শিক্ষায়, চাকরিতে, সমাজে কোনো ভেদাভেদ থাকবে না। স্বাধীনতা মানে — আমি রাষ্ট্রের নাগরিক,বোঝা নই, অবদান।স্বাধীনতা মানে —আমার মতো মানুষের হাসি সমাজের জয়ধ্বনি হবে।স্বাধীনতা মানে —কেউ আর বলবে না “তুমি কেন পড়ো?” বরং বলবে, “তুমি তো দেশ বদলে দেবে!”স্বাধীনতা মানে —প্রতিবন্ধকতা নয়, সম্ভাবনার নতুন নাম।

স্বাধীনতা মানে — আমি যখন মঞ্চে দাঁড়াই,সবাই উঠে দাঁড়িয়ে সম্মান জানায়।স্বাধীনতা মানে —আমি যেন আমার স্বপ্নে পৃথিবী আলোকিত করি।স্বাধীনতা মানে — আমি যেন প্রতিটি “না” কে “হ্যাঁ”-তে বদলে ফেলি।স্বাধীনতা মানে —দেশের মানুষ বুঝুক —প্রতিবন্ধী নয়, প্রতিবন্ধকতাহীন মনই শক্তি। স্বাধীনতা মানে — আমি যেন নিজের গল্প দিয়ে অন্যকে সাহস দিই। স্বাধীনতা মানে —আমি যদি একদিন দেশের প্রতিনিধি হই, কেউ যেন না অবাক হয়, গর্বিত হোক! স্বাধীনতা মানে —মা বলুক, “আমার ছেলে দেশের সম্পদ।”স্বাধীনতা মানে — আমি বেঁচে আছি — মর্যাদার সঙ্গে।স্বাধীনতা মানে —আমি ছোট হলেও সমাজ বড় হোক।স্বাধীনতা মানে —ভালোবাসা, সহমর্মিতা, সম্মান। স্বাধীনতা মানে —এই সমাজে সবাই সমানভাবে আলো পাবে। স্বাধীনতা মানে — আমি যেন আকাশের দিকে তাকিয়ে বলি —হ্যাঁ, আমি স্বাধীন!”স্বাধীনতা মানে — আমি যেন নিজের অস্তিত্বের গর্ব করতে পারি। স্বাধীনতা মানে —আমার প্রতিবন্ধকতা নয়, আমার প্রতিভাই আমার পরিচয়।স্বাধীনতা মানে —

আমি সমাজের জন্য কিছু করতে পারি, সমাজও আমাকে সেই সুযোগ দেয়। স্বাধীনতা মানে —আমি যেন রাষ্ট্রের কল্যাণে কাজ করি, রাষ্ট্র আমাকে সমর্থন দেয়। স্বাধীনতা মানে —চোখে জল নয়, চোখে স্বপ্ন।স্বাধীনতা মানে —আমি গর্ব করে বলতে পারি —“আমি ভিন্ন, তবু আমি সমান।”

স্বাধীনতা মানে —প্রতিবন্ধী নয়, সম্ভাবনাময় বাংলাদেশ। স্বাধীনতা মানে —প্রতিটি হৃদয়ে আলো জ্বলে ওঠা।স্বাধীনতা মানে —আমার মা বলুক, “আমার ছেলে এই দেশের আশার নাম।” স্বাধীনতা মানে —আমি জীবিত প্রমাণ —কেউই তুচ্ছ নয়, যদি মনটা বড় হয়। লেখক পরিচিতি : সদস্য,বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, চাঁদপুর জেলা সংসদ।

সম্পর্কিত খবর