ফরিদগঞ্জে ৯৮ যানবাহনে তল্লাশি করে ১৫ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার : চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলা আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে যৌথ বাহিনী ভ্রাম্যমাণ চেকপোস্টে শনিবার (২৭ সেপ্টেম্বর ২০২৫) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালানো হয়।

যৌথ বাহিনীর নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে লাইসেন্সবিহীন চালক, ফিটনেসবিহীন গাড়ি, অতিরিক্ত গতিতে গাড়ি চালানো এবং হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। অভিযানে মোট ৯৮টি যানবাহনে তল্লাশি করা হয়।

এর মধ্যে মোটরসাইকেল চালক ও প্রাইভেটকার মালিকের বিরুদ্ধে ২টি মামলা দায়ের করা হয় এবং মোট ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

দেশের চলমান পরিস্থিতিতে ট্রাফিক আইন লঙ্ঘনসহ যেকোনো অবৈধ কার্যক্রম দমনে সেনাবাহিনীর কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সম্পর্কিত খবর