
চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এ.কে. সামছুল আলম চিশতী’র নামে বরাদ্ধকৃত চাঁদপুর জেলা পরিষদের জায়গায় অবস্থিত ঘোলঘরস্থ মুক্তিযোদ্ধা সুপার মার্কেটে ৮নং হালে ৯২নং বিষ্ণুদী মৌজার সাবেক ২নং খতিয়ানে ৬৭৬ দাগের অন্দরে ১০নং দোকানঘরের ভাড়ার টাকা আত্মসাৎ করায় চাঁদপুর জেলা প্রশাসক এর নিকট অভিযোগ করা হয়েছে।
৩নভেম্বর (মঙ্গলবার) চাঁদপুর সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এ কে এ সামছুল আলম চিশতী এই অভিযোগ করেন ।
অভিযোগ তিনি ১) বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চাঁদপুর জেলা কমান্ড এর সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এম.এ ওয়াদুদ ও ২) চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সহকারী কমান্ডার,বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব আলী কে অভিযুক্ত করে চাঁদপুর জেলা প্রশাসকের নিকট অভিযোগ করেন।
অভিযোগসূত্রে জানা যায়, ১ নং অভিযুক্ত আত্মসাৎকারী বিগত ১ নং অভিযুক্ত আত্মসাৎ কারী বিগত ০১/০৪/১৬ ইং তারিখ হতে বিগত ৩০/১০/২৪ ইং পর্যন্ত প্রথম ৫ বৎসরে ২লক্ষ ১০হাজার টাকা এবং পরবর্তী ৩ বৎসর ১০ মাসে ১লক্ষ ৮৪হাজার টাকা সর্বমোট ৩লক্ষ ৯৪হাজার টাকা আত্মসাৎ করেন।
অভিযোগকারীর দোকানঘরেরর ভাড়াটিয়ার নিকট হতে ষড়যন্ত্র করে আত্মসাৎ করেছে। ইতিপূর্বে অভিযোগকারীর দোকানঘরের ভাড়াটিয়ার নিকট ভাড়ার টাকা চাইলে ভাড়াটিয়া জানান যে, ১ ও ২নং অভিযুক্তগণ আতাত করে দোকানগৃহের ভাড়ার টাকা আমার কাছ থেকে নিয়ে যায়। অতঃপর, আমি আমার পাওনা টাকা ১নং অভিযুক্তকারীর নিকট বারবার চেয়েও ব্যর্থ হয়েছি।
এতে আরো জানা যায়, ২নং অভিযুক্ত আত্মসাৎকারীসহ ১নং অভিযুক্ত আত্মসাৎকারীর সাথে ষড়যন্ত্র করে আমার টাকা এই পর্যন্ত প্রদান করেন নাই। ১নং ও ২নং আত্মসাৎকারী পলাতক খুনী সরকারের একান্ত দোষর হওয়ায় আমি আমার পাওয়া টাকা বুঝে নিতে পারিনি। ১নং অভিযুক্ত আত্মসাৎকারী অত্যান্ত দুষ্ট প্রকৃতির ও বদমেজাজি লোক। আমি বারবার কেনো টাকা চেয়েছি, এ জন্য সে আমাকে পিস্তলের ভয়ও দেখিয়েছে। ২নং আত্মসাৎকারীর মেয়ে সরকারী বড় আমলা হওয়ায় তার মেয়ের ভয় দেখিয়ে আমাকে হুমকি দিয়েছিল। এতদিন তাদের ভয়ে আমি আমার পাওনা টাকা আদায় করতে পারিনি। বিষয়টি মার্কেটের অন্যান্য বীর মুক্তিযোদ্ধাগণ অবগত আছে।
গত ৩০/১১/২০২৪ইং তারিখে আমি আমার দোকানঘরের ভাড়াটিয়ার নিকট ভাড়ার ব্যাপারে আলোচনা করতে গেলে ভাড়াটিয়া ১নং অভিযুক্ত আত্মসাৎকারীকে ফোনের মাধ্যমে বিষয়টি অবহিত করলে তিনি মোবাইলের মাধ্যমে হুমকি দিয়ে জানায়, কিসের ভাড়ার টাকা? এবং আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। ১ ও ২নং অভিযুক্তগণ আমাদের উল্লেখিত তফসিল চৌহদ্দীভুক্ত ভূমির উপর আমিসহ অন্যান্য দোকানের মালিকগণ হইতে জেলা পরিষদের বাৎসারিক ইজারার টাকা নেওয়া সত্ত্বেও ইতিমধ্যে জানা যায় ইজারার টাকাও কয়েক বৎসর যাবত পরিশোধ করে না।
এ ব্যাপারে চাঁদপুর সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা অাবুল কালাম চিশতী গতকাল দুপুরে দৈনিক চাঁদপুর খবরকে বলেন, আমার নামে বরাদ্ধকৃত চাঁদপুর জেলা পরিষদের জায়গায় অবস্থিত ঘোলঘরস্থ মুক্তিযোদ্ধা সুপার মার্কেটে ৮নং হালে ৯২নং বিষ্ণুদী মৌজার সাবেক ২নং খতিয়ানে ৬৭৬ দাগের অন্দরে ১০নং দোকানঘরের ভাড়ার টাকা আত্মসাৎ করায় চাঁদপুর জেলা প্রশাসক এর নিকট লিখিত অভিযোগ করেছি । আমি অভিযোগটি সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা গ্রহনের অনুরোধ করছি ।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চাঁদপুর জেলা কমান্ড এর সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এম.এ ওয়াদুদ ও সাবেক সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব আলীকে অভিযুক্ত করে চাঁদপুর জেলা প্রশাসকের নিকট অভিযোগ দায়ের করি ।




