
চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর ডিএনসি ও শাহরাস্তি থানার মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ২মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
২ ডিসেম্বর চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা চৌধুরী’র নেতৃত্বে গঠিত রেইডিং শাহরাস্তি থানার বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামি মো: ফয়েজ মৃধা (২৯), পিতা- মৃত দিদার মৃধা, সাং- উত্তর মেহের, শাহরাস্তি, চাঁদপুরকে ২০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়।
চাঁদপুর ডিএনসির ইন্সপেক্টর মোঃ তাজুল ইসলাম, ইন্সপেক্টর প্রসিকিউশন রিপোর্ট দাখিল করলে
নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা চৌধুরি মোবাইল কোর্টের মাধ্যমে আসামিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০০ টাকা অর্থদন্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করেন।
অপর অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা চৌধুরি এর নেতৃত্বে গঠিত রেইডিং টিম শাহরাস্তি থানার বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামি মোঃ জসিম হোসেন(৩৩), পিতা-আব্দুর হাকিম প্রকাশ আনু মিয়া, সাং- দলটা উত্তর , ভাটারা, রামগঞ্জ , লক্ষীপুরকে ৯৫ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা চৌধুরী মোবাইল কোর্টের মাধ্যমে আসামিকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করেন।




