
স্টাফ রিপোর্টার: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ৫৮ তম দিবস উপলক্ষে চাঁদপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এক্স স্টুডেন্ট ক্লাব চাঁদপুর জেলা কমিটির আয়োজনে বর্ণাঢ্য র্যালী, কেক কাটা ও সংক্ষিপ্ত পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
চাঁদপুর শহরের আল্লাহ চত্তর (সাবেক শপথ চত্তর) থেকে বিকেল ৪টায় বর্ণাঢ্য র্যালীর উদ্ধোধন করেন বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চাঁদপুর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. পেয়ার আহম্মেদ। র্যালিটি চাঁদপুর প্রেসক্লাব প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এক্স স্টুডেন্ট ক্লাব চাঁদপুর জেলা কমিটির আয়োজনে সন্ধ্যায় এলিট চাইনিজ রেস্টেুরেন্ট কেক কাটা ও চাবিয়ানদের সংক্ষিপ্ত পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এক্স স্টুডেন্ট ক্লাব চাঁদপুর জেলা কমিটির সভাপতি অ্যাড. কামাল উদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফখরুল ইসলামের উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, চাঁদপুর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চাঁদপুর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য , চাঁদপুর পৌর প্রশাসক মো. গোলাম জাকারিয়া, অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক চৌধুরী,
এনএসআই চাঁদপুর অফিসের যুগ্ম-পরিচালক আব্দুল্লাহ, নাঈম আক্তার বিথী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ৫৮ তম দিবস উদযাপন পরিষদের আহবায়ক আহসান কবীর, সদস্য সচিব বিল্লাল হোসেন পাটওয়ারী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এক্স স্টুডেন্ট ক্লাব চাঁদপুর জেলা কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ইকবাল হোসেন পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক আ. সামাদ খান রাজন প্রমুখ।




