পাইকদিতে অবৈধভাবে জমি দখল :মডেল থানায় জিডি

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের পাইকদি গ্রামের মো: মনির হোসেন, পিতা-নূর খান পৈত্রিক সম্পত্তি অবৈধভাবে দখল করায় জিডি দায়ের করা হয়েছে।

গতকাল ১১নভেম্বর (সোমবার) চাঁদপুর সদর থানায় জিডি দায়ের করেন পাইকদি গ্রামের মো: মনির হোসেন। জিডি নং-৭০৮, তারিখ: ১১/১১/২০২৪খ্রি।

এতে আসামী করা হয় ১। আবুল (৫৫), ২। কালাম (৫০),৩। শাহ আলম (৪৮) সর্ব পিতা-মৃত বতু খা ৪। লিপি বেগম (২৯), স্বামী-কালাম, সর্ব সাং- পাইকদি, সামছুল হক যান বাড়ী, থানা-চাঁদপুর সদর, জেলা-চাঁদপুরগণকে।

মামলা সূত্রে জানা যায়, আমার তফশিল ভুক্ত সম্পত্তি আমি পৈত্রিক সূত্রে মালিক হয়ে ভোগ দখল করে আসছি। বিবাদীরা আমার চাচাতো ভাই ও ভাবি হয়। ১-৩ বিবাদীগন উশৃঙ্খল, বদমেজাজী, ভূমি দস্যু, জবর দখলকারী, লাঠিয়াল, পরসম্পদ লোভী এবং খারাপ প্রকৃতির লোকজন হয়।

উক্ত বিবাদীগন দীর্ঘদিন যাবত আমার পৈত্রিক সূত্রে তপশীল ভুক্ত সম্পত্তির মালিকানা দাবী করে আমার সাথে বিরোধ সৃষ্টি করে আসছে। তারা আমাকে আমার মালিকীয় সম্পত্তি ভোগ দখল করিতে দিবে না বলিয়া বিভিন্ন ধরনের হুমকি ধামকি প্রদান করে আসছে। জায়গা সম্পত্তির বিরোধ নিরশনে একাধিকবার শালিস দরবার হয়।

বিগত ১২/০৭/২০২৩ ইং তারিখে স্থানীয় চেয়ারম্যান এর মধ্যেস্ততায় উভয় পক্ষের সার্ভেয়ার দ্বারা পরিমাপ করে যার যার মালিকীয় সম্পত্তি বুঝিয়ে দেওয়া হয়। উক্ত শালিস দরবারে উভয় পক্ষ সিদ্ধান্ত মোতাবেক জায়গা বুঝিয়া পেয়ে নিজ নিজ সম্পত্তি ভোগ দখল করে আসা কালীন গত কয়েক মাস যাবত বিবাদীরা পূর্বের ন্যায় আমার সাথে বিরোধ সৃষ্টি করিয়া আসিতেছে। আমাকে আমার মালিকীয় সম্পত্তিতে উন্নয়নমূলক কাজ সহ ঘর বাড়ী উঠাইতে দেয় নাই। আমার জায়গাতে থাকা বিবাদীদের বসত ঘর সরাইয়া নেওয়ার কথা থাকিলেও বিবাদীরা কোন ঘর না সরাইয়া বিরোধ অব্যাহত রাখে।

এতে আরও বলা হয়, গত ইং ০৫/১১/২০২৪ তারিখ বিকাল অনুমান ০৪.০০ ঘটিকার সময় আমি ১-৪নং বিবাদীদেরকে আমার জায়গা হইতে ঘর সরানোর জন্য অনুরোধ করিলে বিবাদীরা আমাকে অশ্লীল ভাষায় গালাগালি করিতে থাকে।

আমি প্রতিবাদ করিলে তাহারা উত্তেজিত হইয়া লাঠি সোটা নিয়া আমাকে দৌড়াইয়া আসে মারধর করিতে। বাড়ীর লোকজন আগাইয়া আসিলে বিবাদীরা প্রকাশ্য বলে যে, বাড়ীতে আমার কোন জায়গা সম্পত্তি নাই। বাড়ীর সকল জায়গা সম্পত্তি তাদের। আমি জায়গা সম্পত্তি নিয়া কাউকে কিছু জানাইলে কিংবা আইনের আশ্রয় নিলে বিবাদীরা আমাকে ও আমার পরিবারের লোকজনদের খুন জখম করিবে। আমাকে কোন জায়গা সম্পত্তি ভোগ করিতে দিবে না মর্মে আমাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে।

আমার তপশীল ভুক্ত পৈত্রিক সম্পত্তিতে থাকা বিবাদীগনের ঘর না সরাইয়া আমার সম্পত্তি অন্যায় ভাবে জবর দখলের কাজ অব্যাহত রাখায় ভবিষ্যতে বিবাদীগন দ্বারা উক্ত সম্পত্তিতে যে কোন সময় আমার ও আমার পরিবারের লোকজন খুন জখম ও বড় ধরনের ক্ষতিগ্রস্ত করা সহ শান্তি ভঙ্গের আশংকা বিদ্যমান।

তফসিলভুক্ত সম্পত্তি চাঁদপুর সদর মডেল থানাধীন পাইকদি মৌজার অর্ন্তগত সি. এস খতিয়ান নং-৯, তৌজি নং-৪৭, সি এস দাগ নং-১৩৫, ১৩৬, বিএস খতিয়ান নং-২৩১, দাগ নং-৫৯৮ মোট ৩৩ শতক এর অন্দরে ৪ শতক ভিটি বাড়ী।

 

সম্পর্কিত খবর