
শামীম আহম্মেদ জয় :বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, স্বাধীনতা পদকপ্রাপ্ত ,চাঁদপুর -২ আসনের নৌকা প্রতিকের প্রার্থী, সাবেক মন্ত্রী,বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বলেছেন, নৌকা স্বাধীনতার প্রতিক। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য সকলে মিলে নৌকার জন্য কাজ করতে হবে।ত্যাগি কর্মীদের মূল্যায়ন করতে হবে।
মতলব উত্তর ও দক্ষিণে আওয়ামী লীগের ঘাঁটি । নেতা কর্মীরা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইতে হবে।ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়াতে হবে।
৯ ডিসেম্বর (শনিবার) সন্ধ্যায় মতলব উত্তরের ছেংগারচর পৌরসভার দলীয় কার্যালয়ে মরহুম সাজেদুল হোসেন চৌধুরী দিপূর স্মরনে আলোচনা সভা,মিলাদ ও দোয়ার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমার জেষ্ঠ ছেলে দীপু চৌধুরী ছিলো যুব সমাজের অহংকার। তাঁর জন্য দোয়া করবেন।যাতে আল্লাহ জান্নাতবাসী করেন।
ছেংগারচর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জাকির খানের সভাপতিত্বে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী শরীফের সঞ্চালনায় বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, বাংলাদেশ আওয়ামী লীগের আইন বিষয়ক উপ-কমিটির সদস্য ব্যারিষ্টার আশফাক চৌধুরী মাহী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব আলী গাজী,ছেংগারচর পৌরসভার মেয়র আরিফ উল্লাহ সরকার, সাবেক মেয়র রফিকুল আলম জর্জ, ছেংগারচর পৌর আওয়ামী লীগের সভাপতি মনির হোসেন বেপারী, সাধারণ সম্পাদক আতাউর রহমান ঢালী, জহিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী মুক্তার হোসেন, সাদুল্যাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউসুফ মিয়া , সুলতানাবাদ ইউনিয়ন যুবলীগের সভাপতি জিলানী প্রমুখ।
উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের উপ-কমিটির সদস্য শাহ আলম সিদ্দিকী,উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক তামজিদ সরকার রিয়াদ, মোসাদ্দেক হাওলাদার মামুন, উপজেলা মোটর শ্রমিক লীগের সভাপতি শামীম প্রধান প্রমুখ।



