
সমির ভট্টাচার্য্য : বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম সম্প্রতি হারিয়েছেন তার জ্যেষ্ঠ পুত্র সাজেদুল হোসেন চৌধুরী দিপুকে। পুত্র হারানোর বেদনা বুকে নিয়েই তিনি যোগ দিয়েছেন দোয়া ও মিলাদ অনুষ্ঠানে ।
চাঁদপুর-২ (মতলব উত্তর-মতলব দক্ষিণ) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বলেছেন, আমরা শোককে শক্তিতে পরিণত করে ৭ জানুয়ারির নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করব ইনশাআল্লাহ।
মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সন্ধায় দক্ষিণ উপজেলার মায়া চৌধুরীর নিজ বাড়িতে মরহুম সাজেদুল হোসেন দিপু চৌধুরীর স্মরণে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত আলী প্রধান।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচ কবির আহমেদের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন এই আসনের নৌকা প্রতীকের প্রার্থী সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম।
সভার শুরুতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রমের জ্যেষ্ঠ পুত্র সাজেদুল হোসেন চৌধুরী দিপুর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বলেন, নৌকার বিজয় নিশ্চিতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। প্রধধানমন্ত্রী শেখ হাসিনাকে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী করতে হবে।
তিনি বলেন, সকল নেতাকর্মী যদি ঐক্যবদ্ধ থাকেন, তাহলে জননেত্রী শেখ হাসিনার মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীদের বিজয় ঠেকিয়ে রাখা যাবে না। নৌকা স্বাধীনতার প্রতীক, বিজয়ের প্রতীক, মুক্তিযুদ্ধের চেতনার প্রতীক, বাঙালি জাতিসত্তার প্রতীক, বঙ্গবন্ধুর প্রতীক, শেখ হাসিনার প্রতীক। তাই আমার অনুরোধ, আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত করার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে একযোগে কাজ করতে হবে।
নিজের সন্তান প্রসঙ্গে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, আমার বড় ছেলে সাজেদুল হোসেন চৌধুরী দিপু আমার চাইতেও বেশি জনপ্রিয়তা অর্জন করতে পেরেছে, সেটা তার জানাজায় সর্বসাধারণের অংশগ্রহণই প্রমাণ করেছে। সে মতলবের উন্নয়নে দিনরাত পরিশ্রম করেছে। তার স্বপ্ন ছিল মতলের মানুষের মুখে হাসি ফোটানো। আমি আমার ছেলের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় এবং আল্লাহ পাক যেন তাকে জান্নাতবাসী করেন, সেজন্য সকলের কাছে দোয়া চাচ্ছি। আমরা শোককে শক্তিতে পরিণত করে ৭ জানুয়ারির নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করব, ইনশা আল্লাহ।
উপস্থিত সকলে আগামী ৭ জানুয়ারির নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করার লক্ষ্য ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন।
মিলাদ ও দোয়া শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের শিল্প ও বানিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য রাশেদুল হোসেন চৌধুরী রনি, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ সভাপতি আশফাক চৌধুরী মাহি, মতলব দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল মোস্তফা তালুকদার, পৌরসভার সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম নুরু, জেলা কৃষক লীগের সাবেক আহবায়ক জয়নাল আবেদীন প্রধান,
জেলা আওয়ামী লীগের সদস্য জাকিয়া সুলতানা শেফালী, মতলব দক্ষিণ মহিলা আওয়ামী লীগের সভাপতি আসমা আক্তার আঁখি, মতলব ডিগ্রি কলেজের সাবেক ভিপি ফারুক পাটওয়ারী, মতলব দক্ষিণ আওয়ামী যুবলীগের সাবেক আহবায়ক জহির সরকার, আওয়ামী লীগ নেতা ফারুক আহমেদ বাদল, আজিজ আহমেদ বাবুল, জেলা পরিষদের সদস্য আল আমিন ফরাজী, মতলব দক্ষিণ পৌরসভার মেয়র আওলাদ হোসেন লিটন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরু, মতলব পৌর কাউন্সিলর মামুন চৌধুরী বুলবুল, পিন্টু সাহা, উপাদী দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা,
উপাদী উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদ উল্লাহ প্রধান, খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন হাওলাদার , নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুস সালাম মৃধা মামুন,নায়েরগাঁও উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান মোল্লা, নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল মোস্তফা তালুকদার, মতলব দক্ষিণ পৌরসভা আওয়ামী যুবলীগের সভাপতি সোহাগ সরকার, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, উপাদী দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি নাজির আহমেদ বাদল, উপাদী উত্তর আওয়ামী লীগের সভাপতি শাহ আলম খান, খাদেরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মন্জুর হোসেন রিপন মীর, নায়েরগাঁও দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি চাঁন মিয়া তালুকদার , নায়েরগাঁও উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা. নাছির উদ্দিন,
মতলব দক্ষিণ উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক হোসাইন মোহাম্মদ কচি, জেলা ছাত্রলীগের সহ সভাপতি রুবায়েত হাসান ইহাম, মতলব দক্ষিণ উপজেলা ছাত্রলীগের সভাপতি আশ্রাফ পাটোয়ারী অনিক।
এসময় উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী মায়া চৌধুরীর সহধর্মিণী পারভীন চৌধুরী, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সুবর্ণা চৌধুরী বীনা, , জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট জসিম উদ্দিন পাটওয়ারী, মতলব দক্ষিণ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুবিন সুজন,মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী বেগম রুনু, সাবেক ভাইস চেয়ারম্যান শওকত আলী বাদল, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগ নেতা আলহাজ্ব মুক্তার হোসেন গাজী, এডভোকেট সেলিম মিয়া, মতলব উত্তর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী শরীফ হোসেন।
এছাড়া উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, আওয়ামী লীগ সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।



