চাঁদপুর জেলা পুলিশের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যদের বিদায় সংবর্ধনা

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর জেলা পুলিশ এর অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ৫ডিসেম্বর (মঙ্গলবার) মাসিক কল্যাণ সভায় চাঁদপুর জেলা হতে পিআরএল গমণকারী পুলিশ সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানান চাঁদপুর পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম।

এসময় অবসর গ্রহণকারী বিদায়ী পুলিশ সদস্যদের ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান সহ আনুষ্ঠানিকতার সহিত সুসজ্জিত গাড়িতে করে কর্মস্থল থেকে নিজ বাড়ি পৌঁছে দিলো চাঁদপুর জেলা পুলিশ।

সংবর্ধনা অনুষ্ঠানে পুলিশ সুপার মো: সাইফুল ইসলাম বলেন, জীবনের বড় একটা অংশ অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও কষ্টকর এবং একইসাথে দায়িত্বশীল পদে চাকুরী করে বিদায় নিয়েছেন। আমরা আপনাদের অবদান কৃতজ্ঞতা ভরে স্মরণ করি। অবসর-জীবন ভাল কাটুক এবং সুস্থ থাকুন পরিবারের সাথে। দোয়া করবেন আমাদের সবার জন্য।

এসময় চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ইয়াসির আরাফাত, সহকারি পুলিশ সুপার (কচুয়া সার্কেল) মোঃ রিজওয়ান সাঈদ জিকু, সহকারী পুলিশ সুপার(মতলব সার্কেল) মোঃ খায়রুল কবীর সহ জেলা পুলিশের উধ্বর্তন কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সম্পর্কিত খবর