চাঁদপুরে মাসব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলার অনুষ্ঠানিক উদ্বোধন ৮ ডিসেম্বর

স্টাফ রিপোর্টার : চাঁদপুরে মাসব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলার গৌরবের ৩২ বছর। চাঁদপুর আউটার স্টেডিয়াম মাঠে মুক্তিযুদ্ধের বিজয় মেলার প্রস্ততি প্রায় শেষ।

আগামী ৮ ডিসেম্বর চাঁদপুর হানাদার মুক্ত দিবসে মুক্তিযুদ্ধের বিজয় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। বিষয়টি দৈনিক চাঁদপুর খবরকে নিশ্চিত করেছেন বিজয় মেলার মহাসচিব হারুন আল রশিদ।তিনি আরো জানান, উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন মুক্তিযুদ্ধের কিংবদন্তি সেক্টর কমান্ডার মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যথাক্রমে চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার সাইকুল ইসলাম বিপিএম পিপিএম, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ ওসমান গনি পাটোয়ারী, জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডভোকেট জিল্লুর রহমান জুয়েল, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডার চাঁদপুর জেলা শাখার সভাপতি জাফর ইকবাল মুন্না। অনুষ্ঠান পরিচালনায় থাকবেন মুক্তিযুদ্ধের বিজয় মেলার মহাসচিব হারুন আল রশিদ।

এ বছর মাসব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলায় সাংস্কৃতিক কর্মকান্ড পরিবেশন করবে জেলা সদর উপজেলা ও চাঁদপুরের বাইরের প্রায় অর্ধ শতাধিকেরও বেশি সংগঠন। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে তারমধ্যে উল্লেখযোগ্য সংগঠনগুলো হলো সম্মানিত সাংস্কৃতিক জোট, স্বদেশ সাহিত্য সাংস্কৃতিক সংগঠন, নৃত্যাঙ্গন, বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ, নতুন কুড়ি ক্রীড়া ও সাহিত্য সাংস্কৃতিক সংগঠন, নৃত্যধারা, সুরধ্বনি সংগীত একাডেমি, লতিকা নৃত্যালয়,

অনন্যা নাট্যগোষ্ঠী, জাগরণ সাংস্কৃতিক কেন্দ্র, অরূপ নাট্যগোষ্ঠী, বহুবচন একাডেমি, নারায়ণগঞ্জ হাওয়াইন গিটার পরিষদ, বর্ণচোরা নাট্যগোষ্ঠী, বঙ্গজ সাহিত্য সাংস্কৃতিক সংগঠন, রঙ্গেরঢোল, খেলাঘর আসর, চাঁদপুর মঞ্চ, স্বরলিপি নাট্যদল, শিশু একাডেমি, শোভা সঙ্গীতালয়, রংধনু সৃজনশীল নৃত্য সংগঠন, স্বপ্নকুড়ি সাংস্কৃতিক সংগঠন, জেলা শিল্পকলা একাডেমি নাট্য বিভাগ, স্মৃতিচারণ অনুষ্ঠান, সপ্তরূপা নৃত্যশিক্ষালয়, পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাক,

উদয়ন সংগীত বিদ্যালয়, চাঁদপুর ড্রামা, সারদাদেবী সংগীত একাডেমি, চাঁদপুর বাউল শিল্পীগোষ্ঠী, মেঘনা থিয়েটার, মৃদঙ্গ, সঙ্গীত নিকেতন, ঝিলমিল সাংস্কৃতিক সংগঠন, অনুপম নাট্যগোষ্ঠী, রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ,হরিজন শিল্পী গোষ্ঠী, নটমঞ্চ, অগ্নিবীণা সাংস্কৃতিক সংগঠন, সপ্তসুর সংগীত একাডেমি, সুরালয়, চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠন, রক্সি মিউজিকাল গ্রুপসহ স্বাধীনতার স্বপক্ষের বিভিন্ন সংগঠন। এছাড়াও মাসব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলায় রয়েছে চিত্রাঙ্কন, রচনা, আবৃত্তি, সঙ্গীত ও নৃত্য প্রতিযোগিতা। প্রতিদিন সন্ধ্যার পর থাকছে থাকবে মুক্তিযুদ্ধের স্মৃতি চারণ অনুষ্ঠান।

বিজয় মেলার প্রস্তুতি ও সার্বিক বিষয় নিয়ে প্রতিনিয়ত খোঁজ খবর রাখছেন মুক্তিযুদ্ধের বিজয় মেলার চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এমএ ওয়াদুদ ও মহাসচিব হারুন আল রশিদ। এছাড়াও প্রতিনিয়ত মেলার কাজের অগ্রগতি নিয়ে পর্যালোচনা করছেন নির্বাহী কমিটির সদস্য শহীদ পাটোয়ারী, সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক তপন সরকার, মেলার যুগ্ম মহা সচিব শরীফ চৌধুরী, সাংস্কৃতিক কমিটির সদস্য সচিব এমআর ইসলাম বাবু, মঞ্চ ও অনুষ্ঠান পরিষদের আহ্বায়ক মানিক দাস, স্মৃতি সংরক্ষণ পরিষদের আহ্বায়ক মনির হোসেন মান্না, সদস্য সচিব অভিজিত রায়, রুহিপদ সাহাসহ বিজয় মেলার সাথে সম্পৃক্ত অন্যান্য কর্মকর্তারা।

ইতোমধ্যে চাঁদপুর ও দেশের বাইরের দোকানিরা বিজয় মেলা মাঠে আসতে শুরু করেছে। তারা তাদের স্টলগুলো নিজস্বভাবে সাজানো-গোছানোর কাজও শুরু করে দিয়েছে। কে কত সুন্দর ভাবে ডেকোরেশন করতে পারে সেই প্রতিযোগিতা যেন চলছে দোকানিদের মাঝে। থ্রি পিস, মিনি কুকারিজ, ইমিটেশন, কালার কসমেটিক্স, বাচ্চাদের খেলনাসামগ্রী দোকান, মুখরোচক আচার, পিঠা নিমকি মুরালিসহ বিভিন্ন প্রসাধনীর স্টল এ বছর ৩২তম বিজয় মেলা মাঠে স্থান পেয়েছে। তাছাড়া বাচ্চাদের বিনোদনের জন্য রাইটসসহ বিভিন্ন উপকরন স্থাপন করা হচ্ছে।

সম্পর্কিত খবর