মোফাজ্জল হোসেন চৌধুরীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তলব

স্টাফ রির্পোটার: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এর নির্বাচনী অনুসন্ধান কমিটি সংসদীয় আসন -২৬১, চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিন) এর চেয়ারম্যান এবং চাঁদপুর যুগ্ম জেলা ও দায়রা সাইয়েদ মাহবুবুল ইসলাম নির্বাচন পূর্ব আচরণনবিধি লঙ্গনজণিত ব্যাখ্যা চেয়ে তলব করেছেন ।

গতকাল ৪ডিসেম্বর (সোমবার) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এর নির্বাচনী অনুসন্ধান কমিটি’র চেয়ারম্যান চাঁদপুর যুগ্ম জেলা ও দায়রা জজ সাইয়েদ মাহবুবুল ইসলাম এর স্বাক্ষরিত চিঠির মাধ্যমে চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিন) সংসদীয় আসনের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া’র কাছ থেকে নির্বাচন পূর্ব আচরণনবিধি লঙ্গনজণিত ব্যাখ্যা চেয়েছেন।

চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিন) আসনের বৈধ স্বতন্ত্র প্রার্থী এম. ইসফাক আহসান এর লিখিত অভিযোগে করেন।

এর প্রেক্ষিতে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া’র কাছ থেকে নির্বাচন পূর্ব আচরণনবিধি লঙ্গনজণিত ব্যাখ্যা চান অনুসন্ধান কমিটি।

চিঠির মাধ্যমে জানা যায়, এম. ইসফাক আহসান, স্বতন্ত্র প্রার্থী, চাঁদপুর-২, পিতা-এ.এস.এম কামরুল আহসান গ্রাম চরণতরর্দী, পোঃ- পাঁচআনী, থানা- মতলব উত্তর, জেলা- চাঁদপুর আপনার বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন যে, তিনি বিগত ৩০/১১/২০২৩খ্রি. তারিখ রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন পত্র জমা দেওয়ার পর থেকে একই আসনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার সমর্থক ও আশ্রয়কৃত সন্ত্রাসী বাহিনী নানা ভাবে স্বতন্ত্র সমর্থক ও এলাকার সাধারণ মানুষের বড়িতে হামলা করে বাড়ি ঘর ভাংচুর, মারধর করে শারীরিকভাবে আহত করে। বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট করে।

এতে আরো জানা যায়, তারা হুমকি প্রদান করে যে, যারাই স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করবে তাদের বাড়ি ছেড়ে চলে যেতে হবে। তিনি আরও অভিযোগ করেন, বিগত ১ডিসেম্বর ২০২৩খ্রি. তারিখ (শুক্রবার) বিকাল ৪ঘটিকায় প্রতিপক্ষ কলাকান্দা ইউনিয়নের চেয়ারম্যান সোবান সরকার সুবা (৪০), পিতা- রেহান উদ্দিন সরকার, সাং- দশআনী, সরকার বাড়ি, পোঃ- দশআনী, থানা- মতলব উত্তর, জেলা-চাঁদপুর ৩০-৪০ জন সন্ত্রাসী বাহিনী নিয়ে মোটরসাইকেল মহড়া দেয় এবং প্রার্থীর বাড়িতে প্রকাশ্য হুমকি প্রদান করেন।

যারা স্বতন্ত্র প্রার্থীপক্ষে নির্বাচন করবে তাদের চোখ তুলে ফেলবেন, ঘর বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিবেন। উক্ত হুমকির একটি ভিডিও ক্লিপ মুহুর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়, সেখানে প্রকাশ্য হুমকির বিষয়টি সুস্পষ্ট প্রতীয়মান হয়।

ফলশ্রুতিতে বর্তমানে এলাকার মানুষ আতঙ্কিত অবস্থায় জীবন যাপন করছে।

জানা, আপনার উক্তরূপ কার্যদ্বারা আপনি সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮ এর ৭(গ) বিধি লঙ্ঘন করেছেন।

উল্লেখিত বিষয়ে আপনার কোন বক্তব্য থাকলে তা আগামী ৬ডিসেম্বর ২০২৩খ্রি. তারিখ রোজ বুধবার সকাল ১১ঘটিকার সময় যুগ্ম জেলা ও দায়রা জজ ২য় আদালত, চাঁদপুরে স্বশরীরে হাজির হয়ে বা উপযুক্ত কোন প্রতিনিধির মাধ্যমে লিখিতভাবে ব্যাখ্যা প্রদানের জন্য গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এর ৯১-এ(৫)(এ) অনুচ্ছেদের ক্ষমতাবলে

বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াকে নির্দেশ প্রদান করা হল।

সম্পর্কিত খবর