
মোঃ ইসমাইলঃ চাঁদপুর জেলার কৃতি সন্তান বাংলাদেশ পুলিশের সাবেক আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটওয়ারী বিপিএম( বার) পূনরায় চুক্তিভিক্তি সৌদি আরব বাংলাদেশের রাষ্ট্রদূত নিয়োগ পেয়েছে।
গত ২৯ নভেম্বর বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার এক প্রজ্ঞাপনে এ তথ্য প্রদান করা হয়। বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুম্গ সচিব ড. আশরাফুল আলম এর স্বাক্ষরিত রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপন জারি করেন। সরকারি চাকরি আইন ২০১৮ এর ধারা ৪৯ অনুযায়ী মোহাম্মদ জাবেদ পাটওয়ারী বিপিএম( বার)কে তার পূর্বের চুক্তির ধারাবাহিকতায় এবং অনুরূপ শর্তে সৌদি আরবে বাংলাদেশ রাষ্ট্রদূত পদে আগামী ৩ ফেব্রুয়ারী ২০২৪ ইং থেকে পরবর্তী ১ বছর ৬ মাস মেয়াদে পূনরায় নিয়োগ প্রদান করেন।
ক্যাপশানঃ সাবেক আইজিপি ড. জাবেদ পাটওয়ারী কে পূনরায় সৌদি আরব বাংলাদেশ রাষ্ট্রদূত নিয়োগ



