চাঁদপুরে নির্বাচনে ও শান্তিপূর্ণ করতে বিলবোর্ড অপসারন কার্যক্রম চলমান

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম এর নির্দেশনায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী নিয়ম বহির্ভূত রঙ্গিন ব্যানার, ফেষ্টুন, পোস্টারসহ বিভিন্ন বিল বোর্ড অপসরণ এর কার্যক্রম চলমান রয়েছে।

গতকাল চাঁদপুর জেলা পুলিশের ফেসবুকে নির্বাচনী আচারণ বিধি মেনে চলুন, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সহায়তা করতে বিলবোর্ড অপসারন করা সহ নির্বাচনে সহায়তা করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করেছেন চাদঁপুর জেলা পুলিশ।

 

সম্পর্কিত খবর