হেলাল উদ্দিনের নেতৃত্বে নৌকার প্রার্থী ড. সেলিম মাহমুদকে ফুলেল শুভেচ্ছা

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর জেলার কচুয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও কচুয়া উপজেলা আওয়ামী লীগের ১ম যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মো: হেলাল উদ্দিনের নেতৃত্বে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী ড.সেলিম মাহমুদ কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

গতকাল ৩০নভেম্বর (বৃহস্পতিবার) বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী ড.সেলিম মাহমুদ এর ঢাকা গুলশান অফিসে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান কচুয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও কচুয়া উপজেলা আওয়ামী লীগের ১ম যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মো : হেলাল উদ্দিনসহ আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

এসময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।

 

সম্পর্কিত খবর