
স্টাফ রিপোর্টার : বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী, স্বাধীনতা পদকপ্রাপ্ত চাঁদপুর-২ (মতলব উত্তর- মতলব দক্ষিণ) আসনের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মতলবের মাটি ও মানুষের নেতা জননেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রমকে ফুলে ফুলে বরণ করে নিলেন মতলববাসী।
গতকালল ২৮ নভেম্বর দুপুর ২টায় শ্রীরায়েরচরে দলীয় হাজার হাজার নেতা-কর্মী, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক ও সাধারণ জনতা প্রিয় নেতাকে ফুল দিয়ে বরণ করে নেন।
শ্রীরায়েরচরের পথ সভায় মায়া চৌধুরী বলেন, চাঁদপুর-২ (মতলব উত্তর-মতলব দক্ষিণ) আসনটি জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিয়ে, মতলবকে সিঙ্গাপুরের ন্যায় রূপান্তরিত করবো। এটাই আমার আশা ও প্রত্যাশা। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ৫ম বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত করে এ দেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখবো।
বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে আপনাদের সকলের সহযোগিতা চাই। দ্বাদশ জাতীয় সংসদের ৭ জানুয়ারির নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে এ আসনটি উপহার দিবো। আপনারা সবাই সকল মতবেদ ভুলে গিয়ে নৌকা মার্কার সমর্থনে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আমার জন্য দোয়া করবেন।
এদিকে,।বঙ্গবন্ধুর নৌকা নিয়ে এসেছেন মায়া চৌধুরী। তাই বঙ্গবন্ধু প্রেমিকদের বাঁধভাঙ্গা জোয়ার। বরণ করে নেন তাদের প্রিয় অভিভাবক মায়া চৌধুরীকে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা চাঁদপুর-২ আসনে নৌকার প্রার্থী হিসেবে মনোনয়ন দেন বঙ্গবন্ধুর সহচর মায়া চৌধুরীকে। দলীয় সভানেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে মায়া চৌধুরীর হাতে দলীয় মনোনয়নপত্র তুলে দেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি।
মায়া চৌধুরী মতলবে আসছেন শুনে নির্বাচনী এলাকার মতলব উত্তরের ১টি পৌরসভা, ১৪টি ইউনিয়ন ও মতলব দক্ষিণের ১টি পৌরসভা, ৬টি ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুব মহিলা লীগসহ অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের অসংখ্য নেতা-কর্মী মিছিল নিয়ে আসতে থাকে। এসব মিছিলে দলীয় নেতা-কর্মী ছাড়াও অনেক সাধারণ মানুষকেও দেখা যায়। মিছিলের পর মিছিল আসতে থাকে। বেলা ১টা থেকে নেতা-কর্মীরা একসাথে জড়ো হতে থাকে। এ সময় সঙ্গে ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সম্মানিত সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দীপুসহ দলীয় সিনিয়র নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ, মুক্তিযোদ্ধাসহ দলের নেতৃবৃন্দ।
মায়া চৌধুরী শ্রীরায়েরচরে আসলে মুহুর্মুহু করতালি আর ‘মতলবের মাটি, মায়া চৌধুরীর ঘাটি’, ‘মায়া চৌধুরীর মার্কা নৌকা নৌকা’ ইত্যাদি শ্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। পরে তিনি নিজ বাড়ি মোহনপুরের উদ্দেশ্যে রওনা হন। সেখানে তিনি উপস্থিত জনগণের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। পরে দলীয় নেতা-কর্মীরা প্রিয় নেতাকে ফুলে ফুলে সিক্ত করেন।



