চাঁদপুরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম এর দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ এর তত্ত্বাবধানে হাজীগঞ্জ থানাধীন বাকিলা রেলক্রসিং সংলগ্ন এলাকা হতে ১কেজি গাঁজা সহ ১মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

এসআই (নিঃ)/অনুপ কুমার দে এর নেতৃত্বে ডিবির একটি চৌকস দল অদ্য গতকাল ২৮নভেম্বর (মঙ্গলবার) গোপন সংবাদের ভিত্তিতে হাজীগঞ্জ থানাধীন বাকিলা রেলক্রসিং সংলগ্ন অনুমান ১০গজ পূর্ব পার্শ্বে উচ্চাঙ্গা রাস্তা উপর হইতে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে ডিবি পুলিশ। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম আলীম প্রঃ আলিফ (২৬)।

এ সময় আটককৃত মাদক ব্যবসায়ীর দেহ তল্লাশি করিয়া তাহার পেটের দুই পাশে বিশেষ কায়দায় একটি নীল পলিথিন ও খাকি কসটেপ দ্বারা মোড়ানো ১কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২০হাজার টাকা। জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী জানায় উদ্ধারকৃত গাঁজা কুমিল্লা সীমান্তবর্তী এলাকা থেকে ক্রয় করে বিক্রি করার উদ্দেশ্যে বরগুনা নিয়ে যাচ্ছে।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে হাজীগঞ্জ থানা মামলায় ২০১৮ইং সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারনির ১৯(ক) ধারায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। চাঁদপুর জেলাকে মাদক মুক্ত করার লক্ষে মাদকের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে।

সম্পর্কিত খবর