
মতলব প্রতিনিধি : মতলব পৌরসভার ৬ নং ওয়ার্ডের নবকলস বালুর মাঠে মাদক বিরোধী মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে । উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক পুলিশ পরিদর্শক ( ওসি তদন্ত) সালেহ আহম্মেদ ।
৫ অক্টোবর বৃহস্পতিবার বিকাল ৪টায় সাবেক ফুটবলার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুল ইসলাম মোহনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতলব পৌরসভার প্যানেল মেয়র মামুন চৌধুরী বুলবুল, সাবেক ফুটবলার ৭নং কাউন্সিলর পিন্টু সাহা, সাবেক ফুটবলার সাংবাদিক সমির ভট্টাচার্য্য, ৬ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক নিসাত ভূইয়া রুবেল প্রমূখ ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের উপ ধর্ম বিষয়ক সম্পাদক দেওয়ান মোঃ কাউসার, সেচ্ছা সেবক লীগ নেতা মতিন পাটোয়ারী, যুবলীগ নেতা পারভেজ বকাউল,
উক্ত ফাইনাল খেলায় খেলায় অংশগ্রহন নবকলস জুনিয়র একাদশ বনাম নবকলস সিনিয়র একাদশ খেলায় সিনিয়র একাদশকে ৩-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে জুনিয়র একাদশ । খেলায় রেফারীর দায়িত্ব পালন করেন নিজাম উদ্দিন নিজু , খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি ওসি তদন্ত সালেহ আহম্মেদ ও অতিথিরা।



