চাঁদপুর জেলা প্রশাসন অলিম্পিয়াড সদর উপজেলা কমিটির সভা

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর জেলা প্রশাসন অলিম্পিয়াড চাঁদপুর সদর উপজেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

২সেপ্টেম্বর (সোমবার) বিকাল ৪টায় চাঁদপুর সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ হেদায়েত উল্ল্যাহর পরিচালনায় সভাপতির বক্তব্য রাখেন সদর নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকত।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, চাঁদপুর সদর উপজেলা শিক্ষা অফিসার মো: কামাল হোসেন, চাঁদপুর সদর একাডেমিক সুপারভাইজার সুমন কুমার দাস, ৪নং শাহমাহমুদপুর ইউপি সচিব এম এ কুদ্দুস রোকন, আশিকাটি ইউপি সচিব আবু বকর মানিক, বিষ্ণপুর ইউপি সচিব সালামত উল্ল্যাহ খান শাহীন, বালিয়া ইউপি সচিব তাসলিমা আক্তার, তরপুচন্ডী ইউপি সচিব মুনসুর আহমেদ, চান্দ্রা ইউপি সচিব বশির খন্দকার, ইব্রাহীমপুর ইউপি সচিব আনোয়ার হোসেন, বাগাদী ইউপি সচিব শহীদ হোসেন, কল্যাণপুর ইউপি সচিব মিজানুর রহমান, লক্ষ্মীপুর ইউপি সচিব মহিবুল আহসান নিপু।

এ সময় চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর