
চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়নের উত্তর মৈশাদী ১নং ওয়ার্ড ভুঁইয়া বাড়ির মৃত ফজলু ভুঁইয়ার ছেলে গ্রাম পুলিশ বাবলু ভুঁইয়া ও তার পরিবারের উপর এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ীরা বর্বরোচিত হামলা করার এক গুরুতর অভিযোগ উঠে।
এ ঘটনায় চাঁদপুর মডেল থানায় অভিযোগটি এজহারভুক্ত করা হয়েছে । মডেল থানার ওসি শেখ মুহসীন আলম গতকাল দৈনিক চাঁদপুর খবরকে বিষয়টি নিশ্চিত করেছেন ।
উক্ত ঘটনায় মামলার আসামী গণি ছৈয়াল ও ছালেহা বেগমে গ্রেফতার করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ। ১অক্টোবর চাঁদপুর সদর মডেল থানার এসআই ছালেহ উদ্দিন অভিযান করে তাদেরকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
হামলায় বাবলু ভুঁইয়া, তার নবব শ্রেণী পড়ুয়া কন্যা বাবলী আক্তার, স্ত্রী পুতুল বেগম ও বোন পান্না আক্তার গুরুতর আহত হন স্থানীয় সূত্রে জানা যায়। এর মধ্যে বাবলু ভুঁইয়ার নবব শ্রেণী পড়ুয়া কন্যা বাবলীর অবস্থা আশঙ্কা জনক। তাকে হত্যার উদ্দেশ্যে এ হামলা করা হয়।
উল্লেখ্য, গত ৩০ সেপ্টম্বর (শনিবার) রাত ৮ ঘটিকায় এই ঘটনা বলে জানা যায়। এই ঘটনায় গ্রাম পুলিশ বাবলু ভুঁইয়া এলাকার গনি ছৈয়ালের ছেলে আজাদ ছৈয়াল (২৭), রাহিম ছৈয়াল (২৫), মাহিম ছৈয়াল (২০), সোহাগ ছৈয়াল (৩৫), গনি ছৈয়াল (৬০), তার স্ত্রী ছালেহা বেগম (৫৫), ও মেয়ে শিল্পী বেগম (৩০) কে বিবাদী করে চাঁদপুর সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেন।



