
মতলব প্রতিনিধি : জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের অভিযানে মতলব বাজারে বিভিন্ন দোকানো অভিযান চালিয়ে
৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে । গত ২ অক্টোবর সোমবার মতলব দক্ষিণ উপজেলার মতলব বাজারে অভিযান তদারকি ও পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা মোঃ নুর হোসেন । অভিযানে
মেয়াদোত্তীর্ণ ঔষুধ পাওয়ায় মানিক মেডিকেল ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মেয়াদোত্তীর্ণ ও অবৈধ রঙ ব্যবহার,স্যাকারিন, মেয়াদবিহীন সেন্ট ব্যবহার করে আইসক্রিম তৈরি করার দায়ে ভ্যানিলা আইসক্রিমকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মূল্য তালিকা না থাকায় দেলোয়ার হোটেলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এবং মিষ্টির সিরাতে তেলাপোকা পাওয়ায় এবং অপরিষ্কার অপরিচ্ছন্ন নোংরা বিছানায় ছানা রেখে মিষ্টি তৈরির দায়ে আদি গান্ধী ঘোষ মিষ্টির দোকানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ সময় মতলব দক্ষিণ থানা পুলিশের একটি চৌকশ দল সহযোগিতা করেন ।



