
চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম এর দিক-নির্দেশনায় হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আবদুর রশিদ ও জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ এর তত্ত্বাবধানে পৃথক দু’টি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে হাজীগঞ্জ থানাধীন উচ্চাঙ্গা বাকিলা রেলক্রসিং হতে ৬কেজি গাঁজা সহ ১জন ও চাঁদপুর সদর থানার ঘোষেরহাট হতে ৩কেজি গাঁজাসহ ২জনসহ মোট ৩মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
গতকাল ১অক্টোবর (রবিবার) গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানাধীন উচ্চাঙ্গা সাকিনস্থ বাকিলা রেলক্রসিং সংলগ্ন রেল লাইনের পশ্চিম পার্শ্বে পাঁকা রাস্তার উপর চেকপোস্ট করে ১জন আসামী গ্রেফতার করে হাজীগঞ্জ থানা পুলিশ।
আসামীর কাছ থেকে ৬কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১লক্ষ ২০হাজার টাকা। গ্রেফতারকৃত আসামীর নাম আলেয়া বেগম (৩৮)।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে হাজীগঞ্জ থানার মামলা নং-২, তারিখ- ০১/১০/২০২৩ খ্রিঃ ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,৩৬(১) সারণির ১৯(খ) রুজু করা হয়।
অপর একটি অভিযানো গোপন সংবাদের ভিত্তিতে সদর মডেল থানাধীন ঘোষেরহাট সাকিনস্থ কুমিল্লা-টু-চাঁদপুর আঞ্চলিক সড়কের সীমা পাইপ ইন্ডাষ্ট্রিজ এর সামনে পাকা রাস্তার উপর থেকে ২মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে চাঁদপুর ডিবি পুলিশ। তাদের হেফাজত থেকে ৩কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীর নাম ১। খাদিজা আক্তার প্রঃ বৃষ্টি (২১), ২। হাফছা বেগম (২৫)। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে সদর মডেল থানায় ২০১৮ইং সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারনির ১৯(ক)ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়।
চাঁদপুর জেলাকে মাদক মুক্ত করা এবং মাদকের ভয়াল গ্রাস থেকে তরুণ প্রজন্ম ও যুব সমাজ কে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ চাঁদপুর জেলা পুলিশ। মাদকের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে।



